শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের রবিবার (১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দিন কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নাম ব্যবহার করে ইসরায়েলের পণ্য প্রচার করে, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল।ইসরায়েলী পণ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, ছাত্রদল কর্মী কাফি, শরিফ, সাজু প্রমুখ। সোমবার (১৩ এপ্রিল) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই কাজ করেছে, তাদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল, আছে এবং থাকবে।বিবৃতিতে ছাত্রদল আরও জানায়, ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে কিছু ব্যক্তি ছাত্রদলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে। এই ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে এবং ছাত্রদলের আদর্শের পরিপন্থী।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, গতকাল ভর্তি পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যানারে প্রোগ্রাম করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য মেডিকেল টিম,  বাইক সার্ভিস ও কলম, পানি বিতরণ করেছে ছাত্রদল।  যারা ইসরায়েলি পণ্য প্রচারের সঙ্গে জড়িত, তাদের দায়ভার ছাত্রদল নেবে না কারণ যে  এমন কাজকরেছে সে তার ব্যক্তিগত উদ্যোগে করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তায় ভোগান্তি হাজারো মানুষের
মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তায় ভোগান্তি হাজারো মানুষের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাত্র অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে প্রায় ১০ গ্রামের মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বর্ষা এলেই অলিপুর সড়াতৈল Read more

কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ
কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী টু নরসিংহপুর আঞ্চলিক সড়কের কোনাবাড়ী হতে সুরাবাড়ী (কাশিমপুর) পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা।এমন অবস্থায় Read more

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ Read more

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ঠিকাদার রানা আহাম্মেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ Read more

সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস
সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস

সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)  এক পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন