রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ২ নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। সম্পর্কে তারা আপন বোন। তাদের  মধ্যে একজন বিআইডব্লিউটিএর সাবেক কর্মী।শেওয়াপাড়া তোরাব আলী মসজিদের পাশের ৬৪৯ নম্বর এই বাড়িতে ঘটে মর্মান্তিক ঘটনাটি। দিবাগত রাত ৯টার দিকে বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মরিয়ম বেগম (৬১) ও সুফিয়া বেগম (৫৫)। পুলিশের ধারণা, তাদের হত্যা করা হয়েছেশুক্রবার (৯ মে) রাত ১০টা ৪৫ মিনিটে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান  বিষয়টি নিশ্চিত করেন।স্বজনরা জানান, নিহত মরিয়ম ছিলেন বিআইডব্লিউটিএর সাবেক কর্মী, স্বামীও সরকারি চাকরি করতেন, থাকেন বরিশাল। এক মেয়ে মিষ্টি থাকেন কর্মব্যস্ত তাই ছোট বোন সুফিয়াকে নিয়েই শেষ সময় অতিবাহিত করতেন। পরিচিতজনরা বলেন শত্রুতা সৃষ্টি হয় এমন লোক ছিলেন না তারা। তবুও এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার কীভাবে তা একটি রহস্য।পুলিশ, পিআইবি ও সিআইডির সদস্যরা দীর্ঘ সময় ধরে আলামত সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে নেন হেফাজতে।ডিসি মাকছুদের রহমান বলেন, খবর পেয়ে নিহত দুই নারীর মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।  প্রাথমিকভাবে মনে হচ্ছে কে বা কারা হত্যা করেছে এই দুই নারীকে।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। এরই মধ্যে মরদেহ দুটির সুরতহাল তৈরি করা হয়েছে। সেই সঙ্গে হত্যার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। দুজনের মরদেহ নেওয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহনকে জরিমানা
সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে Read more

দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ
দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ

বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক Read more

স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী
স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানীকর মিথ্যা অপপ্রচার করার অভিযোগে সংবাদ Read more

গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস
গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিউইয়র্কে বৈঠকে বসবেন আজ। গাজা যুদ্ধ শেষ করতে নতুন এক শান্তি Read more

সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও
সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও

দীর্ঘ আড়াই বছর ফিফা র‌্যাঙ্কিংয়ে আধিপত্য দেখানোর পর অবশেষে সিংহাসন হারাল আর্জেন্টিনা। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ পিছিয়ে এখন তিন Read more

কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প
কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন