ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, রাষ্ট্রের সেবায়, জনগণের কল্যাণে, দায়িত্ব ও কর্তব্যের পথে আপনাদের নতুন যাত্রা শুরু হয়েছে। এ পথ সহজ নয়, তবে সম্মানজনক ও গৌরবময়। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে দক্ষতা, নৈতিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। জনগণের সেবাই হবে মূল লক্ষ্য।রবিবার (১২ অক্টোবর) সকালে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ প্রশিক্ষণে ২২ জন কর্মকর্তা অংশ নেন।সিনিয়র সচিব বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা হতে হবে কর্মপথের মূল দিকনির্দেশনা। সরকার বর্তমানে প্রশাসনে ডিজিটালাইজেশন, দক্ষতা উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। পরিবর্তনকে বরণ করা, নতুন প্রযুক্তি ও নিয়মকানুনে দক্ষতা অর্জন করা এবং কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখা জরুরি।তিনি আরও বলেন, দায়িত্ব পালন শুধু অফিস সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি নৈতিক প্রতিশ্রুতি। জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করুন, তাদের অধিকার রক্ষায় সৎ ও দৃঢ় থাকুন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে—সবার আগে দেশপ্রেম।এএসএম সালেহ আহমেদ বলেন, চাকরিতে দুই শ্রেণির বদনাম হয়- একজন ভালো সৎ কর্মকর্তা ও একজন অসৎ কর্মকর্তা। শেষ পর্যন্ত সৎ কর্মকর্তাই জয়ী হন, মর্যাদাবান হন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, সায়মা ইউনুস এনডিসি এবং মোহাম্মদ মাহফুজুর রহমান।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে কাতার গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে কাতার গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দখলদার ইসরায়েলের হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বৃহস্পতিবার Read more

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার ৬৭০
গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার ৬৭০

শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৬৭ Read more

ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা
ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে বুধবার হামলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যেই কয়েক দিনের অর্থনৈতিক বিক্ষোভের পর পরিস্থিতি অস্থিতিশীল Read more

প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার
প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার

ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। তার মিষ্টি স্বভাবের সহজেই মন কেড়ে নেয় দর্শকদের। ২০১৭ সালে অভিনেতা বিবেক দাহিয়াকে Read more

শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু
শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু

চলতি মৌসুমে ক্রীড়াঙ্গনে চলছে নতুনদের জয়জয়কার। বিশেষত ইউরোপিয়ান ফুটবলে এই হাওয়া দেখা গেছে। ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমের শীর্ষ টুর্নামেন্টগুলো বিশ্লেষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন