জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট মানিকদিয়ায় উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের কারণে গ্যাসের এই স্বল্পচাপ বিরাজ করবে বলে জানা গেছে।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিতাস গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর
বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর

পানামা বন্দর কোম্পানি (পিপিসি) জানিয়েছে, তারা পানামা খালের কাছে পরিচালিত দুটি গুরুত্বপূর্ণ বন্দর বিক্রির জন্য সরকারের সঙ্গ আলোচনা করবে। শুক্রবার Read more

ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়া ফজল আলী নামের এক (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই ৩ গোল হজম করে তারা। তবে বিরতির Read more

ইতালিতে তীব্র শীত ও তুষারপাত, দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা
ইতালিতে তীব্র শীত ও তুষারপাত, দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা

ইতালিতে হঠাৎ করেই তীব্র শীত নেমে এসেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় কোথাও কোথাও তুষারপাত শুরু হয়েছে। Read more

কুয়াকাটার বড় ইলিশ গেল প্রবাসীর বাড়িতে, দাম শুনে চোখ কপালে!
কুয়াকাটার বড় ইলিশ গেল প্রবাসীর বাড়িতে, দাম শুনে চোখ কপালে!

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে ধরা পড়েছে বিরল আকারের এক ইলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আলীপুর মৎস্য আড়তে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের Read more

বিএনপিকে ৭০ শতাংশ মানুষ ভোট দিতে চায়: জরিপ
বিএনপিকে ৭০ শতাংশ মানুষ ভোট দিতে চায়: জরিপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপিকে, ১৯ শতাংশ মানুষ জামায়াতকে এবং নতুন দল এনসিপিকে (জাতীয় নাগরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন