গরমকালে শরীর ঘামা স্বাভাবিক হলেও, শীতকালেও অনেকের শরীর ঘামতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারভাসম্যহীনতা রয়েছে। আবার অনেকে শীত প্রতিরোধে অতিরিক্ত গরম পোশাক পরিধান করেন, এতে শরীরের  ভেতরে তাপমাত্রা বেড়ে যায়। যার ফলে ঘাম হয়। এছাড়া বেশ কিছু কারণ রয়েছে যেগুলোর ফলে শীতকালেও শরীর ঘামতে পারে।  মানসিক চাপ বা স্ট্রেস: উদ্বেগ, চিন্তা বা মানসিক টেনশনে শরীরে অ্যাড্রিনালিন নিঃসৃত হয়, যা ঘামগ্রন্থিকে সক্রিয় করে তোলে। ফলে অতিরিক্ত ঘাম হয়।অতিরিক্ত মশলাযুক্ত খাবারের প্রভাব: শীতে ঝাল স্যুপ, আদা ও গোলমরিচের চা পান করলে শরীরের ভেতরে তাপ বাড়ে, তাই অতিরিক্ত ঘাম হতে পারে।ঘরের অতিরিক্ত উষ্ণতা: রুম হিটার বা ব্লোয়ারে ঘরের তাপমাত্রা বেড়ে গেলে শরীর ঠান্ডা রাখতে ঘাম উৎপন্ন করে।ওষুধের প্রভাব: কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেসান্ট বা হরমোনাল ড্রাগ শরীরের তাপ নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। যার ফলে শরীরে ঘাম বাড়তে পারে।স্বাস্থ্যজনিত কারণ: ডায়াবেটিস, লো ব্লাড সুগার বা জিনগত হাইপারহাইড্রোসিস থাকলে শীতেও ঘাম হওয়া স্বাভাবিক।ঘাম প্রতিরোধে করণীয়-১) হালকা ও আরামদায়ক পোশাক পরতে হবে।২) শরীরচর্চার পর ঘাম শুকিয়ে ফেলুন।৩) মশলাযুক্ত খাবার কমান।৪) ত্বক শুষ্ক রাখতে ট্যালকম পাউডার ব্যবহার করুন।৫) দীর্ঘস্থায়ী এই সমস্যা হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।শীতকালে ঘাম হওয়া সবসময় রোগের লক্ষণ নয়। বরং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে। তবে যদি অতিরিক্ত ঘাম দৈনন্দিন জীবনে অস্বস্তি আনে, তা হলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ
ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ

চট্টগ্রামের ফটিকছড়িতে নানি-নাতনির মৃত্যুর তিনদিনের মাথায় ফের ধুরুং নদীতে গোসল করতে নেমে রেজিয়া বেগম (৪৫) নামের আরেক নারী নিখোঁজ হয়েছেন। বুধবার Read more

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা
পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছী মঙ্গলপাড়া গ্রামে অনুমতি ছাড়া কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে পুকুর খননের মাফিয়া হিসেবে পরিচিত হান্নানের বিরুদ্ধে Read more

সাতকানিয়ায় আইনশৃঙ্খলা সভায় অনাহূতদের দাপট, ফাঁস হচ্ছে গোপন তথ্য!
সাতকানিয়ায় আইনশৃঙ্খলা সভায় অনাহূতদের দাপট, ফাঁস হচ্ছে গোপন তথ্য!

প্রতিটি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক কারবারি, সন্ত্রাসী, চোরাকারবারি, চাঁদাবাজ এমনকি অস্ত্রবাজ ও সংশ্লিষ্টদের নামসহ নানা সংবেদনশীল বিষয় নিয়ে Read more

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন