দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা, কেক কাটা ও মিলনমেলার আয়োজন করা হয়।শনিবার (১৪ জুন) সন্ধ্যায় শিবচর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, সাহিত্যিক ও সমাজকর্মীরা অংশ নেন।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসলেহ আলম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক এখলাছ উদ্দিন চুন্নু, শিবচর প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, আজকের পত্রিকার শিবচর প্রতিনিধি ও বাংলানিউজ২৪.কম-এর মাদারীপুর জেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ ইমন।এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, আমার দেশ পত্রিকার শিবচর প্রতিনিধি সরোয়ার হোসেন মিঠু, ডেইলি সান ও যায়যায়দিন-এর শিবচর প্রতিনিধি এস.এম. দেলোয়ার হোসাইন, সাংবাদিক নাজমুল হোসেন লাভলু, সাখাওয়াত হোসেন, মানবাধিকারকর্মী হুমায়ুন কবির, সাংবাদিক মো. সজিব মিয়া এবং বসুন্ধরা শুভসংঘের নারী বিষয়ক সম্পাদক কবি তাসনোভা তুশিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।বক্তারা বলেন, সময়ের কণ্ঠস্বর তার যাত্রার শুরু থেকেই পাঠকনির্ভর, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।অনুষ্ঠানের শেষ পর্বে সময়ের কণ্ঠস্বরের শিবচর উপজেলা প্রতিনিধি তামিম ইসমাইল সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতেও দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সাংবাদিকতা চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাস থেকে অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান
বাস থেকে অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেল আরো এক শিক্ষার্থী, নিহত বেড়ে ৩৪
মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেল আরো এক শিক্ষার্থী, নিহত বেড়ে ৩৪

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন Read more

নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার রহস্য উদঘাটন, গ্রেপ্তার-১
নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার রহস্য উদঘাটন, গ্রেপ্তার-১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুর মাঠের পাশে পড়ে থাকা মস্তকবিহীন যুবকের লাশ উদ্ধারের চার দিনের মধ্যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ Read more

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ Read more

ভোলায় পৌরসভার গাড়িতে আগুন দিল ফুটপাত ব্যবসায়ীরা
ভোলায় পৌরসভার গাড়িতে আগুন দিল ফুটপাত ব্যবসায়ীরা

ভোলা শহরের নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় ক্ষিপ্ত হয়ে পৌরসভার ৩টি ময়লার গাড়িতে আগুন দিয়েছেন ফুটপাত Read more

হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেফতার
হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন