ইরান যুদ্ধকে দীর্ঘ করার পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শিগগিরই শেষ করার ইঙ্গিত দিয়েছেন তিনি।মার্কিন ডানপন্থি পডকাস্টার বেন জনসনের সঙ্গে আলাপকালে ভ্যান্স জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা সীমিত ও সাময়িক। যুক্তরাষ্ট্র দ্রুত তাদের লক্ষ্য পূরণ করে সেনা প্রত্যাহার করবে বলেও উল্লেখ করেন তিনি।মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে খুবই স্পষ্ট করে বলেছেন, আমরা এক বছর বা দুই বছর পরেও ইরানে থাকতে আগ্রহী নই।’তিনি আরও যোগ করেন, ‘আমরা খুব শিগগিরই সেখান (ইরান) থেকে বেরিয়ে আসব। জ্বালানির দাম আবার কমে আসবে।’ইরান যুদ্ধে ফলে যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে ভ্যান্সের ভাষ্য, গ্যাসের এই মূল্যবৃদ্ধি সাময়িক। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেই গ্যাসের দাম কমে যাবে বলে মনে করেন তিনি।মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুরু থেকেই ইরানে সামরিক অভিযানের পক্ষে ছিলেন না ভ্যান্স। মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়ানোর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরুৎসাহিত করেছিলেন তিনি।এদিকে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি ইস্যুতে বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির মাধ্যমে এই প্রণালি ‘উন্মুক্ত’ করতে না পেরে এখন কূটনৈতিক পথে হাঁটছেন ট্রাম্প। এক্ষেত্রে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ভ্যান্স।ইসরায়েলি পক্ষ অবশ্য এখনই যুদ্ধের সমাপ্তি চায় না। এ বিষয়টি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপও হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের।সূত্র: আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান গাড়ি,সেলাই মেশিনসহ বিভিন্ন Read more

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের Read more

কক্সবাজারের রামুতে রহস্যজনকভাবে ৪ শিশু নিখোঁজ
কক্সবাজারের রামুতে রহস্যজনকভাবে ৪ শিশু নিখোঁজ

কক্সবাজারের রামুতে একই পরিবারের চার শিশু জুমার নামাজে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরের পর থেকে তাদের Read more

বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু
বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে দুটি নতুন ইনস্টিটিউট চালু Read more

৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত
৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত

ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ভারত। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১
নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১

টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় শ্রেনীর ১১ বছরের মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মো. রিজওয়ান উদ্দিন ওরফে রুমন (২০) কে গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন