চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ১০ ঘণ্টা ধরে তালা ঝুললেও এখনো কোনো সমাধানে আসতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।এদিন পায়ে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক আছে। শহর থেকে শিক্ষক বাস ও শাটল ট্রেন সঠিক সময়ে ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে এসেছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এরপর মধ্যরাত দেড়টায় প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর বারবার হামলা করছে। অথচ এর কোনো সমাধান নেই। এটার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা মূল ফটকের তালা খুলবো না।রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতানুল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় একটা সিএনজি আমার পায়ের ওপর দিয়ে চাকা চালিয়ে দেয়। তখন সিএনজি ড্রাইভারের সঙ্গে আমার কিছুটা বাকবিতণ্ডা হয়। এরপর বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি ও মারধর শুরু করে।’এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রোক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের দ্বারা বারবার হামলার শিকার হচ্ছে। শিক্ষার্থীরা চাচ্ছে সিএনজি অটোরিকশা চালকদের এই সিন্ডিকেট ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় চক্রাকার বাস চালু করা এবং হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা। আমি তাদের বুঝিয়ে বলেছি গেট খুলে দেওয়ার জন্য। কিন্তু তারা চাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটির কাছ থেকে আশ্বাস পেতে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫) নামের অপর এক আরোহী Read more

সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প
ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে:  ট্রাম্প

চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়

গ্লোবাল সুপার লিগে(জিএসএল) প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে চার Read more

ফ্রান্সকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন
ফ্রান্সকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন

উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর সেমি-ফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।স্টুটগার্টে বৃহস্পতিবার রাতে হওয়া এই সেমি-ফাইনাল জয় স্প্যানিশদের সামনে Read more

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। কাসেম মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন