এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে আট পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।শনিবার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন: সাভারের সেন্ট যোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চতর গণিতের শিক্ষক মহসীন আলামীন, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইসলাম ও নৈতিক শিক্ষার শিক্ষক মো. সাখাওয়াত হোসাইন আকন, ঢাকার নবাবগঞ্জের মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, টাঙ্গাইলের বাসাইলের সুল্লা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মো. আলেকজান্ডার মিয়া, নরসিংদীর বেলাবোর বারৈচা কলেজের বাংলার শিক্ষক মধুছন্দা লিপি, ডেমরার রোকেয়া আহসান কলেজের ইংরেজির শিক্ষক মুরছানা আক্তার, সাভারের হাজী ইউনুছ আলী কলেজের বাংলার প্রভাষক মো. জাকির হোসাইন ও গাজীপুরের কালিয়াকৈরের ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের বাংলার প্রভাষক মো. রাকিবুল হাসান।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ওই পরীক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্রের ওএমআরের বৃত্ত ভরাট করায়, যার স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে। এর প্রেক্ষিতে তাদের কারণ দর্শানো নোটিশ দেয়া হয়।নোটিশের জবাবে তারা সবাই দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। বোর্ড কর্তৃপক্ষও তদন্ত করে তাদের অপরাধের সত্যতা পেয়েছে।এতে আরও বলা হয়, অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পাবলিক পরীক্ষার সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হলো।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ Read more

বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে
বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে

জামালপুরের বকশীগঞ্জের মানুষের অন্যতম প্রিয় খাবারের তালিকায় সবসময় থাকে টক দই। আর এ টক দইয়ের কদর এখন দেশের সর্বত্র ছড়িয়ে Read more

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের Read more

হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি
হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু সারা জাতিকে উদ্বেলিত করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন Read more

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন শুরু আজ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে Read more

ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে মোঃ আবদিন মিয়া (৩৫) নামে একজন আসামীসহ ২ কেজি ৪৪৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন