দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরানোর পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। বয়স যখন অনেকের কাছে অবসরের কাছাকাছি, তখনই পাকিস্তান দলে জায়গা পেলেন বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর বয়সে পাকিস্তানের জার্সিতে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে এই স্পিনারের। এদিন তিনি পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামেন।অভিষেক মানেই ক্রিকেটারদের জীবনের বিশেষ মুহূর্ত। তবে আসিফের ক্ষেত্রে সেটি আরও আবেগময় হয়ে উঠেছিল। তার টেস্ট ক্যাপ পরিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি। যিনি বয়সে আসিফের চেয়ে ১৩ বছর ছোট। যখন আসিফ দেশের ঘরোয়া লিগে নিজেকে প্রমাণে ব্যস্ত, তখন শাহীন ছিলেন কেবল উদীয়মান প্রতিভা। এখন সেই শাহীনের হাত থেকেই এল আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টেস্ট ক্যাপ।পিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছে। সতীর্থদের করতালি ও উচ্ছ্বাসে ড্রেসিংরুম যেন উৎসবের আবহে ভরে ওঠে। ক্যাপ প্রদান অনুষ্ঠানে শাহীন বলেন, ‘আমি ছোটবেলায় ভাইয়ের সঙ্গে আসিফ আফ্রিদির খেলা দেখতে যেতাম। তিনি সবসময় কঠোর পরিশ্রম করেছেন, কখনো হাল ছাড়েননি। তিনি এই অর্জনের যোগ্য।’৩৮ বছর বয়সে অভিষেক কোনো সাধারণ ঘটনা নয়। ঘরোয়া ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় ধরে নিজেকে প্রমাণ করে গেছেন আসিফ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচে ১৯৮ উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে রয়েছে ১৩টি পাঁচ উইকেট আর ২টি দশ উইকেট নেওয়ার কীর্তি। সর্বশেষ হানিফ মোহাম্মদ ট্রফিতে ৫ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার
মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার

কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ টিটু মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে Read more

১৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা
শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (১৮ মে) Read more

উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি (৬৫) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। জানা যায়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন