আইসক্রিম কিনে দিয়ে ৬ বছরের শিশুকে ঘাস খেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া পুরান পাড়া গ্রামে। অভিযুক্ত আব্দুর রহমান ওই গ্রামের মৃত আরসোপ সরকারের ছেলে। এবং ভুক্তভোগী শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা করা স্থান পরিদর্শন করেন।সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শী হেকমত আলী মোল্লা বলেন, সন্ধ্যার পূর্বে আমরা গ্রামের পার্শ্ববর্তী চরায় গেলে একজন নারী জানায় আব্দুর রহমান শিশুটিকে নিয়ে ঘাস খেতের দিকে নিয়ে গেছে। তখন আমরা উদ্বিগ্ন হয়ে যাই কারণ আব্দুর রহমান ইতিপূর্বে কয়েকটি শিশুর সাথে অসভ্যতা করেছে। দ্রুত ঘাস খেতে গিয়ে দেখি সে শিশুটিকে উলঙ্গ করে অনৈতিক কাজ করছে। আমাকে দেখেই আব্দুর রহমান পালিয়ে যায়, পরে শিশুটিকে উদ্ধার করি। এসময় শিশুটি অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটি ও তার পিতার সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যার পূর্বে আব্দুর রহমান খেলারত অবস্থায় শিশুটিকে ডেকে একটি দোকান থেকে আইসক্রিম কিনে দেয়। পরে তাকে ঘাস খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে।এই ঘটনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে খোঁজখবর নিয়েছি। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। শিশুটি বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলি-৯ লঞ্চের সামছুল হুদা (৫৪) নামের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার তীব্রতা Read more

মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে: উপদেষ্টা কবির
মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে: উপদেষ্টা কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান Read more

গাজার ৭৭ শতাংশ দখল করেছে ইসরাইল
গাজার ৭৭ শতাংশ দখল করেছে ইসরাইল

গাজার ৭৭ শতাংশ স্থান দখল করে নিয়েছে ইসরাইল বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে Read more

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ১২০০ অভিবাসী
ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ১২০০ অভিবাসী

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকেছেন প্রায় ১২০০ অভিবাসী। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী Read more

অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা
অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা

রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতার নজির সৃষ্টি করে বিকাশের মাধ্যমে পাওয়া অনুদানের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া Read more

বড়াল নদী রক্ষায় স্মারকলিপি দিল বাপা বাঘা শাখা
বড়াল নদী রক্ষায় স্মারকলিপি দিল বাপা বাঘা শাখা

বড়াল নদীর দখল, দূষণ ও অবৈধ স্থাপনা অপসারণসহ পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণের দাবিতে রাজশাহীর বাঘায় স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন