যশোরের শার্শায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায়  বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২০ মে) বিকেলের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।পুলিশ জানায়, বন্যপ্রানী পাচারের গোপন খবরে শার্শা থানা পুলিশ উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে আসামী করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামী করিমের বসত ঘরের মধ্যে প্লাস্টিকের বাস্কেটের মধ্যে রাখা বন্য প্রাণী একটি তক্ষক সাপ উদ্ধার করে।পুলিশ আরো জানায়, আসামী করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধের আরো একটি মামলা রয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুইজনকে যশোর আদালতে পাঠানো হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত Read more

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল
রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল

রাঙ্গামাটিতে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে র‍্যাগিংয়ের Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের Read more

প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন
প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীন রুপপুর প্রকল্প এখন নানা আলোচনা ও সমালোচনার মূল প্রেক্ষাপটে। প্রকল্পের কর্মকর্তা আর কর্মচারিদের দাবি আদায়ের নামে বিতর্কিত Read more

কর্ণাটকের গুহা থেকে উদ্ধার রুশ নারী ও তার সন্তানদের ঘিরে রহস্য
কর্ণাটকের গুহা থেকে উদ্ধার রুশ নারী ও তার সন্তানদের ঘিরে রহস্য

দক্ষিণ ভারতের কর্ণাটকের এক গুহায় ছোট দুই কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতে থাকা একজন রুশ নারীর গল্পকে একত্রে জোড়ার চেষ্টা করছে Read more

কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন