বাংলা ১৪৩২ সালের জন্য যশোরের শার্শা উপজেলা পরিষদের নিয়মিত ২১টি হাট বাজার বার বার ইজারা বিজ্ঞপ্তি দেওয়া সত্বেও ১৫টি হাট বাজার কেউ ইজারা নেয়নি বলে জানা গেছে। যে কারনে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।সরকার হাট বাজার সমূহের ব্যবস্থাপনা নীতিমালা-২০১১ মোতাবেক শার্শা উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন গত ৬ মার্চ তারিখ পর্যন্ত শার্শা উপজেলার অ-ইজারাকৃত ২১টি নিয়মিত হাটসমূহ ১ বৈশাখ হতে ৩০ চৈত্র ১৪৩২ বাংলা সাল পর্যন্ত  অস্থায়ী ভাবে ইজারা প্রদানের নিমিত্তে আগ্রহী দরদাতার নিকট হতে শর্তসাপেক্ষে নির্ধারিত ফরমে সীলমোহরকৃত বন্ধ খামে দরপত্র আহবান করেন। এমন আহবানে শার্শা উপজেলা বড়বড় ৪টিসহ মোট ১৫টি হাটের কোন আবেদন পড়েনি। যে কারনে শার্শা উপজেলা পরিষদ কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। লাভবান হবে কতিপয় অসাধু একটি চক্র।জানা গেছে, বাংলা ১৪৩১ সালে শার্শা উপজেলা পরিষদের দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সাতমাইল পশু হাট ইজারা হয়নি। বিগত বছরে যার ইজারা মূল্য ছিল প্রায় ৭ কোটি টাকা। বাগআঁচড়া সাধারন হাট যার ইজারা মূল্য ছিল প্রায় ৬৩ লক্ষ টাকা। নাভারন বাজার সাধারন হাট ইজারা মূল্য ছিল ২৫ লক্ষ টাকা, নাভারন পশু হাট ইজারা মূল্য ছিল প্রায় ৬৬ লক্ষ টাকা। হাটগুলো এ বছর নতুন করে কেউ ইজারা গ্রহন করেননি। এ ছাড়া শার্শা উপজেলার ২১টি হাটের মধ্যে শিকারপুর হাট, বাহাদুরপুর হাট, ধান্যখোলা হাট, বালুন্ডা হাট, রুদ্রপুর হাট , সাতমাইল পশু হাট, বাগআঁচড়া সাধারন হাট, ধলদা হাট, উলাশী হাট, যদুনাথপুর হাট, বড়বাড়িয়া হাট, নাভারন সাধারন হাট, নাভারন পশু হাট, শার্শা সাধারন হাট ও গোড়পাড়া হাটের কোন ইজারা হয়নি। বাকি ছোট ছোট ৬টি হাটের ইজারা হয়েছে।জানা গেছে, সরকার পরিবর্তনের পর গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন করে কতিপয় ব্যক্তি উপজেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে হাটের ইজারা আদায় করছে। আদায়কৃত ইজারার কিছু অংশ সরকারের কোষাগারে জমা পড়লেও সিংহ ভাগ ইজারার টাকা কিছু ব্যক্তির পকেটে চলে যাচ্ছে।শার্শা উপজেলার ইজারাকৃত হাট এলাকার একাধিক উপকারভোগিরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের থেকে কঠোর ভাবে রাজনৈতিক দলের কতিপয় নেতাদের নির্দেশে স্থানীয় কিছু ব্যক্তি ইজারা আদায়ের সাথে জড়িত।অপরদিকে সরকারের প্রায় ৭ কোটি টাকার রাজস্ব আদায়ের সাতমাইল পশু হাট ইজারা না হওয়ায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছে শার্শা উপজেলা পরিষদ। সাতমাইল পশু হাট থেকে প্রতি হাটে প্রায় ১০ লক্ষ টাকার ও বেশি ইজারা আদায় হয়ে থাকে। যা ভাগ বাটোয়ারা হয় প্রভাবশালী একটি মহলের নেতা কর্মিদের মধ্যে।আরও জানা গেছে, বিগত আওয়ামীলীগের আমলে শার্শার সাবেক প্রভাবশালী এমপি শেখ আফিল উদ্দিনের নির্দেশে শার্শার বড়বড় হাট সরকারি ভাবে ইজারা না দিয়ে ক্ষমতার অপব্যবহার করে তার লোকদের দিয়ে হাটের ইজারা আদায় করত। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে কতিপয় রাজনৈতিক ব্যক্তি শেখ আফিলের পথ অনুসরন করে শার্শার বড় বড় হাট সরকারি ভাবে ইজারা না নিয়ে একটি সিস্টেমের মাধ্যমে ইজারা আদায় করছে।এ ব্যাপারে শার্শা উপজেলার একাধিক রাজনৈতিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বৈরাচার পতনের পর যাদের দিকে সাধারন মানুষ তাকিয়ে ছিল সেই সব নেতাদের দখলদারিত্বে সাধারন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। যে কারনে আগামী নির্বাচনে  দলের নেতিবাচক প্রভাব পড়বে বলে ক্ষোভ প্রকাশ করেন।এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান জানান, যে সব হাট নতুন করে কেউ ইজারা নেয়নি সে সব হাট গুলো আবারো পত্রিকার মাধ্যমে ইজারার বিজ্ঞপ্তি দেওয়া হবে। তিনি বলেন, শার্শার বড় বড় হাটসহ সাতমাইল পশুহাট ও বাগআঁচড়া সাধারন হাট ওপেন টেন্ডারের মাধ্যমে ইজারার আহবান করলেও কোন ব্যক্তি ইজারা নেননি। তিনি জানান, নতুন করে টেন্ডারের মাধ্যমে ইজারা না হওয়া হাট গুলো পূনরায় ইজারার আহবান করা হবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের Read more

ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন
ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বাড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর এই সেনা মোতায়েন Read more

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নেমেছে যেভাবে
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নেমেছে যেভাবে

ট্রাম্প যখন ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করছেন, চীন ও রাশিয়াও তাদের নিজস্ব প্রভাববলয়কে সুসংহত ও সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্লেষণ Read more

জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক
জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছেন, ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থিতার যোগ্যতা Read more

যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার Read more

দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড
দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যায় রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন