সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন বুধবার (১ অক্টোবর)। আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। দশমীতে কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা। জানা গেছে, নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে। নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।নবমী তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিটজুড়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে।মহানবরাত্রিতে দেবীদুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। যদিও সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয়, তার বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি। তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে আকুতি জানায়। বাজতে থাকে একটাই সুর ‘ওরে নবমী-নিশি, না হইও রে অবসান’।পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। এছাড়া আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিতপূজা হবে।মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হবে। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীদুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেল চুরির অভিযোগে সাজা: রংপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতি
তেল চুরির অভিযোগে সাজা: রংপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতি

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে Read more

আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড
আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অপরাধে দুই মুদি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার
নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় আম বাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া আখতার নামে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ Read more

সচিবালয়-প্রধান উপদেষ্টার বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয়-প্রধান উপদেষ্টার বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ Read more

নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’
নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে 'জুলাই দ্রোহ মিছিল' করেছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে Read more

সেনাবাহিনীর অভিযানে মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সেনাবাহিনীর অভিযানে মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মদ, গাঁজা, দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ মে) ভোর রাতে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন