শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন আহমেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সামনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মো. রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সহীদ, প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. ইয়াসির খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সুমন, নিহতের চাচা  আব্দুল মতিন, ভাই জসিম আহমেদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আব্দুস ছালাম, মেম্বার মোঃ খলিল মিয়া, বিএনপি নেতা আব্দুল কাইয়ূম তালুকদার সেলিম, মনিরুল হক তালুকদার রানা, সানাউল হক তালুকদার, জুনায়েদ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া, সমাজসেবক ইব্রাহিম মিয়া প্রমুখ।উপজেলা বিএনপি ও শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে এ সভায় বক্তারা বলেন- পরিকল্পিতভাবে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. মহসিন আহমেদকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় তিন মাস অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত প্রকৃত আসামিদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটা মেনে নেওয়া যায় না। কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও তারা কেউ এ হত্যার দায় স্বীকার করেনি। তাই আর বিলম্ব না করে, সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, রবিবার (০২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে জেলার শায়েস্তাগঞ্জ থানার কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদলের হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন উপজেলার নিশাপট গ্রামের মৃত আব্দুর রহিম মাস্টারের ছেলে মো. মহসিন আহমেদ। পরে পুলিশ বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান
ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান

পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) মধ্যরাতে মিসাইল ছুড়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে। যারমধ্যে Read more

অস্কার তালিকায় ধর্মেন্দ্রর নাম নেই, হতাশা প্রকাশ হেমা মালিনীর
অস্কার তালিকায় ধর্মেন্দ্রর নাম নেই, হতাশা প্রকাশ হেমা মালিনীর

উল্লেখ্য, এর আগেও একাধিক ভারতীয় কিংবদন্তিকে অস্কারের ‘ইন মেমোরিয়াম’ তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দিলীপ কুমার ও Read more

ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল Read more

ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা
ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা

আজ শুক্রবার, ছুটির দিন। স্কুল-কলেজ, ব্যাংক-বিমাসহ সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ। সড়কে যানবাহনের সংখ্যা কম। তারপরও বায়ুদূষণ তালিকায় শীর্ষ তিনে রাজধানী ঢাকা। Read more

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে পদ থেকে অব্যাহতি
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলকে পদ থেকে অব্যাহতি

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে তার পদ থেকে সাময়িক Read more

রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রিয়াজ
রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা জরুরি। এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন