হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ সুতাং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার সময় এই অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ সুতাং বাজারের একটি দোকান থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে হারুন মিয়ার টং দোকান, ফারুক মিয়ার ফার্মেসি, অপরূপ কসমেটিকস, লিমন মিয়ার লাইব্রেরি, অবি শীলের সেলুন, বাদল পাল ট্রেইলার্স, আনিস মিয়ার লাইব্রেরি, সেলিম ফার্নিচার, দুংখী পাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সহিদ মিয়ার গ্যাস সিলিন্ডার, পরিমল ফার্মেসি, আজদু মিয়ার কীটনাশকের দোকান, মোশাহিদ মিয়ার দোকান, তাজু মিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আব্দুল আজিজের পোলট্রির দোকান পুড়ে ছাই হয়ে যায়।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ জানান- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি
পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি

বছরে দুই শতাধিক ডিম দিতে সক্ষম এমন মুরগির জাত উদ্ভাবন করেছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। এটি প্রচলিত দেশি মুরগির তুলনায় প্রায় তিনগুণ Read more

চুয়াডাঙ্গায় ৫ বছরের মধ্যে এবার এপ্রিলে সবচেয়ে কম তাপপ্রবাহ
চুয়াডাঙ্গায় ৫ বছরের মধ্যে এবার এপ্রিলে সবচেয়ে কম তাপপ্রবাহ

প্রতিবছর এপ্রিল মাসে গ্রীষ্মপ্রধান এলাকায় তাপপ্রবাহ ‘আপন রূপে’ দেখা দেয়। গত বছরের ৩০ এপ্রিল চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা Read more

গরমে অতিষ্ঠ জনজীবন বিপাকে নিম্ন আয়ের মানুষ
গরমে অতিষ্ঠ জনজীবন বিপাকে নিম্ন আয়ের মানুষ

নওগাঁর ধামইরহাটে জ্যৈষ্ঠের শেষে টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে নাকাল সব বয়সি মানুষ তবে বিশেষ করে Read more

পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?
পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?

প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় সংকটে পড়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি Read more

টিআর খাইনা কাউকে খাইতেও দিব না: অধ্যক্ষ সেলিম ভুঁইয়া
টিআর খাইনা কাউকে খাইতেও দিব না: অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার ধানের শীষ পক্ষে গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সকাল Read more

ভারতের ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার হামলা
ভারতের ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার হামলা

ইউক্রেনে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে। ইউক্রেনের দূতাবাস রোববার (১৩ এপ্রিল) এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন