জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনারের ইট খুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান উপলক্ষে রান্নার কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও দপ্তরী কাম প্রহরী এর কাছে কৈফিয়ত তলব করেছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিস।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের শহীদ মিনারের নির্মাণকাজ চলমান থাকা অবস্থায় এর কিছু ইট খুলে তা দিয়ে চুলা বানিয়ে রান্নার আয়োজন করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. মাহবুবা সুলতানা এবং দপ্তরী কাম প্রহরী ফিরোজ হোসেন। এ ঘটনাটি দৈনিক সমকালসহ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় নেতিবাচক সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য অশোভন ও ক্ষতিকর।চিঠিতে আরও বলা হয়, উল্লিখিত অনিয়মের ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হবে না—তা সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে জবাব জমা না দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুরহাট। সাপ্তাহিক এ পশুরহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’
‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ Read more

মিরসরাইয়ে আট ফুট লম্বা কিং কোবরা উদ্ধার
মিরসরাইয়ে আট ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কিং কোবরা (রাজ গোখরা) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার টিম। সাপটির Read more

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ভয়ের কিছু নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ভয়ের কিছু নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকাভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর পলিসি ডায়ালগের Read more

ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ
ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ

ইসরায়েলে আট মাস আটক থাকার পর ফিলিস্তিনি যুবক মাহমুদ আবু ফাউল তার মায়ের কণ্ঠস্বর শুনতে পান। কিন্তু মায়ের মুখ দেখতে Read more

কুড়িগ্রামে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে ৫০ হাজার মানুষ
কুড়িগ্রামে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে ৫০ হাজার মানুষ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ। প্রায় সময় দুর্ঘটনার কবলে জীবহানিসহ সম্পদের ক্ষতির মুখে পড়ছে তিনটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন