একাত্তরের এই দিনে (১৪ ডিসেম্বর) পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসরা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এর ২ দিনের মাথায় ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী। এর মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে অভ্যুদয় ঘটে বাংলাদেশের।একাত্তরের এই দিনে নৃশংস এই হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল- শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতিকর্মীদের নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও দিশাহীন করে দেয়া। প্রতি বছর এই দিনে গভীর শোক, বেদনা ও শ্রদ্ধার সঙ্গে জাতি তাই শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করে।দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন শহিদ বুদ্ধিজীবী দিবস। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি-সংগ্রামের শেষলগ্নে যখন পুরো দেশের মানুষ চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই নরঘাতক রাজাকার, আলবদর, আল-শামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নৃশংস এই নিধনযজ্ঞে সেদিন পুরো জাতিসহ সারা বিশ্বই হতবিহ্বল হয়ে পড়েছিল।দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাণীতে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তারা।এদিকে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকাল ৭টা ৬ মিনিটে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরবর্তীতে উন্মুক্ত করে দেয়া হলে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ।অন্যদিকে শহিদ বুদ্ধিজীবী দিবস ঘিরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ছাড়াও দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়াও সংবাদপত্রগুলো দিবসটিকে ঘিরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। সেই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়েও শহিদ বুদ্ধিজীবী দিবসকে ঘিরে নানা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনাদিয়া বন পুড়িয়ে ঘের বানাচ্ছে রাজনৈতিক চক্র, দায় নিচ্ছে না কেউ
সোনাদিয়া বন পুড়িয়ে ঘের বানাচ্ছে রাজনৈতিক চক্র, দায় নিচ্ছে না কেউ

পরিবেশ সংরক্ষণের সব আইন-কানুনকে মাটিতে মিশিয়ে, আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে চলছে প্যারাবন ধ্বংসের উন্মাদনা। পেট্রল ঢেলে Read more

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে Read more

স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা

স্ক্রিন টাইম এখন খারাপ খবরের প্রতীক হয়ে গেছে, তরুণদের মধ্যে হতাশা, আচরণগত সমস্যা এবং ঘুমের অভাবের জন্য একে দায়ী করা Read more

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক

পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক জেলেকে আটক করেছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আত্তা তারার Read more

বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির সরকার। Read more

সেতুর গা ঘেঁষে নদী ভাঙন, শিবচরে চরম আতঙ্ক
সেতুর গা ঘেঁষে নদী ভাঙন, শিবচরে চরম আতঙ্ক

বর্ষা এলেই জেগে ওঠে বাংলার নদী। কখনো শান্ত, কখনো উন্মাদ। আড়িয়াল খাঁ এবার তেমনি উথালপাথাল। ঢেউয়ের বুকে বাড়ছে স্রোতের তীব্রতা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন