জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।পোস্টে হামিম লিখেছেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দু’হাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারো রক্ত দিবে–কিন্তু পিআরের মতো অসম ব‍্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব‍্যহত করার পায়তারা সফল হতে দিবে না।’একই পোস্টে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকেও নিশানা বানিয়েছেন হামিম। ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ফুয়াদের মূল্যায়নে ক্ষোভ প্রকাশ করে হামিম লিখেছেন, ‘আমরা কথা বলতে বলতে কোথায় থামব আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ‍্য হবে, মার্জিত হবে এটা জানা অত‍্যন্ত জরুরী। ব্যারিস্টার ফুয়াদদের এ দেশের জনগণ ফ‍্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন। দুঃখের সাথে পরিলক্ষিত করলাম, ব‍্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে যেয়ে খারাপ কিছু বিশেষণ টেনে আনলেন।’‘ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখোর লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন, তখন চোখের সামনে ভেসে উঠল গত জুলাই-আগস্টের সেই আওয়ামী বয়ান–প্রথম শহীদ আবু সাইদ নাকি টোকাই-গাঁজাখোর ছিলো’-যোগ করেন হামিম।ব্যারিস্টার ফুয়াদকে তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্প থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে হামিম আরো লিখেছেন, ‘ব্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রী এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেননি। তলস্তয়ের কালজয়ী গল্প ‘সাড়ে তিন হাত জমি’-র ঘটনাটি মনে পড়ে গেল। যে গল্পে পাখোম জানতো না কতটুকু দৌঁড়ে তার থেমে যাওয়া উচিত। ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে সেই গল্প থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করছি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক
আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত ড. ইউনূসের প্রতিনিধিদলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার Read more

ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ
ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ

বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেন রহমান। গনণমাধ্যমকে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার Read more

গাজায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প
গাজায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজায় খাদ্য কেন্দ্রটির নির্মাণ, তত্ত্বাবধান Read more

আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) থেকে ৬ জানুয়ারি Read more

‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’
‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’

নাট্যাঙ্গনের পরিচিত মুখ শাহেদ আলী। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে একাধারে তিনি কাজ করে চলেছেন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন