শরীয়তপুরের নড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বাবাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। এতে তাঁর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফতেজঙ্গপুর ইউনিয়নের মজিদ মীরের বটতলা এলাকায়। আহত ব্যক্তির অভিযোগ, তাঁর মেয়ে বান্ধবী ও মায়ের সঙ্গে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বখাটেরা অটোরিকশা থামাতে বলে। চালক না থামালে তারা ইট-পাটকেল ছুঁড়ে মারে।বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে সিয়াম মেলকার (২২) ও জুয়েল ঢালী (২৫) নামে দুই যুবক তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। পরে ভোজেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। এই ঘটনায় গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা জানান, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ
ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় মনে করেন বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী। Read more

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার Read more

‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’
‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী Read more

রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন
রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন

কিশোরী বয়সে একটি জাদুঘরে গিয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন শিবাঙ্গী সিংহ। সেই স্বপ্ন এখন অনেকটাই বাস্তব। রাফাল যুদ্ধবিমানে ভারতের প্রথম Read more

গণহত্যার প্রতিবাদে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন
গণহত্যার প্রতিবাদে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বুধবার (০৮ অক্টোবর) স্পেনের সংসদে Read more

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িত গ্রেপ্তার ৭
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িত গ্রেপ্তার ৭

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন