দেশের বাজারে প্রবেশ করেছে ভয়ংকর মাদক এমডিএমবি। যার কয়েক ফোটা গ্রহণে মানুষের স্নায়ুতন্ত্র বির্পযস্ত হতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে এমডিএমবির একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক করা হয়েছে চার মাদককারবারীকেও।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক হাসান মারুফ। তিনি জানান, ‘খ’ শ্রেণিভুক্ত মাদক এমডিএমবি। যা সিনথেটিক ড্রাগ হিসেবে বিবেচিত। অভিনব কায়দায় ক্রেতার কাছে পৌঁছে দেয়া হতো ই-সিগারেটের লিকুইড বোতলের মাধ্যমে। এমডিএমবি দ্রুত নেশা ধরায়, আক্রামণাত্মক আচরণ থেকে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে হওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করে। মালয়েশিয়া থেকে দেশের বাজারে প্রবেশ করছে ভয়াবহ এই মাদক। এটি মাদক শয়তানের নিঃশ্বাসের মতোই ভয়ংকর বলে জানান তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, মূলত হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের সিক্রেট গ্রুপের মাধ্যমে বাজারে এলিট শ্রেণির কাছে ছড়িয়ে দেয়া হচ্ছে এই মাদক। এসব তথ্যের ভিত্তিতে অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। চার মাদককারবারীসহ জব্দ করা হয় এমডিএমবির বিশাল এক চালান। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে মাদকসহ দুইজন গ্রেপ্তার
জীবননগরে মাদকসহ দুইজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। মঙ্গলবার Read more

এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়

গাজায় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। গত সপ্তাহের শেষ দিক থেকেই এ হামলা আরও জোরদার করেছে দেশটির Read more

দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা
দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা

কিশোরগঞ্জ সদর উপজেলার এক দিনমজুরের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে Read more

‘ভুল’ আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর
‘ভুল’ আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

প্রায় এক দশকের সম্পর্কের পর সম্প্রতি প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রস্তাবের সময় উপহার হিসেবে রোনালদো Read more

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল Read more

চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ
চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন