মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এ সময় তিনি বলেন, অভিযানে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়ায় ফ্যাক্টরির মালিক সুশান্ত রায়কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় আইসক্রিম প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি দল।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘আমরা জেলার ৬টি উপজেলায় নিয়মিত অভিযান চালাচ্ছি। আজ লৌহজংয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে ২৪ ঘণ্টায় মিলল তিন মরদেহ
জয়পুরহাটে ২৪ ঘণ্টায় মিলল তিন মরদেহ

জয়পুরহাটে পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনটি ঘটনাই হত্যা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। Read more

আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই
আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই

পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য হলো ভাত। ধান থেকে চাল, চাল থেকে ভাত। ভাত ছাড়া এশিয়া অঞ্চলের মানুষের চলেই Read more

মেঘনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ গ্রেপ্তার
মেঘনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও Read more

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হবার পর অবরুদ্ধ গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এছাড়াও যুদ্ধবিরতির মধ্যে অন্তত ৮০ বার হামলা চালানো Read more

ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার
ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার ২ শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন