ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, লোহিত সাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যার গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত বন্দরে। ইয়েমেনি বাহিনীর ভাষ্যমতে, ‘ম্যাজিক সিজ’ নামের ওই জাহাজ এখন পানিতে ডুবে যাওয়ার পথে। সোমবার (৭ জুলাই) দ্বিতীয় বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, তারা ‘ম্যাজিক সিজ’ জাহাজে হামলা চালিয়েছে। এ সময় ২টি ড্রোনবোট, ৫টি ব্যালিস্টিক ও গাইডেড ক্ষেপণাস্ত্র ও ৩টি আকাশচালিত ড্রোন ব্যবহার করা হয়েছে। খবর মেহের নিউজের। বিবৃতিতে বলা হয়, ‘শত্রুদেশ ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় এবং দখলদার বন্দরগুলোতে প্রবেশের চেষ্টা করায় জাহাজটিকে লক্ষ্য করে সমুদ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী একযোগে হামলা চালিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী প্রতিরোধযোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে।’ইয়েমেনি বাহিনীর দাবি অনুযায়ী, জাহাজটিকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা সে সব সতর্কতা অগ্রাহ্য করে এগিয়ে যায়। এরপর সরাসরি হামলা চালানো হয়, এবং জাহাজে পানি ঢুকে পড়ায় এটি এখন প্রায় ডুবে যাওয়ার পথে। তবে, মানবিক দিক বিবেচনায় জাহাজের ক্রুদের নিরাপদে চলে যেতে দেয়া হয়েছে, বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ৫১ Read more

সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ
সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ

বর্ষা এলেই বেড়ে যায় সাপের উপদ্রব। গ্রামাঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বেশি হলেও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জরুরি বিভাগ Read more

বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৫ জানুয়ারি ২০২৬)
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৫ জানুয়ারি ২০২৬)

খেলাধুলাপ্রেমীদের জন্য আজ টিভির পর্দায় রয়েছে জমজমাট সূচি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) খেলা শুরু হলেও আন্তর্জাতিক Read more

বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া
বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া

প্রযুক্তির ছোঁয়ায় প্রশাসনেও এলো অভিনবত্ব। আলবেনিয়ার মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা পেলেন একজন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভার্চুয়াল সদস্য। তার নাম ‘দিয়েলা’, যার Read more

প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি
প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। কাজ কম হলেও নেটদুনিয়ায় ঠিকই সরব তিনি। Read more

গাজায় ইসরাইলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরাইলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় গতকাল আরও  অন্তত ৬৪ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন