নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ১২ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের চলাকালে তাদের হেফাজত থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলো সাইবার জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।গ্রেফতারকৃত আসামিরা জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইনে আর্থিক প্রতারণা ও জালিয়াতির সাথে জড়িত ছিল।গ্রেফতারকৃত একই উপজেলার বিলমারিয়া এলাকার আলতাব হোসেনের ছেলে নাজমুল হোসাইন (২৪), শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), আজগর মন্ডলের ছেলে মোঃ এখলাস মন্ডল (২৩), তসলিম আলীর ছেলে মোঃ রাজু আহাম্মেদ (২২), আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন (২৩), মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), বাবলু সরকারের ছেলে মোঃ সোহাগ আলী (২৮), শরিফুল ইসলামের ছেলে মুন আহাম্মেদ (১৭), নাজির প্রামাণিকের ছেলে টুটুল আলী (১৬) এবং জামরুল খান্দারের ছেলে আহমেদ আলী সাব্বির (১৭)।অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং সাইবার অপরাধ দমনে ভবিষ্যতেও এরকম কার্যকর উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডিজিটাল অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও এ ধরনের অভিযান চলমান থাকবে।এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান তিনি।আজ রবিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প
১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প

বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন Read more

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন
টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও Read more

সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫
সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫

সুন্দরবন সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় Read more

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ দল
আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ দল

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টের সুপার ফোরে খেলার সুযোগ আছে Read more

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

থমকে যাওয়া সম্পর্ক এগিয়ে নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন