বাউল সম্রাট ফকির লালন শাহের কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে এবার ৩ দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে লাখো মানুষের স্রোত নামে। আর এ সুযোগে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমার ও জাল টাকার ব্যবসায়ী একাধিক চক্র।গত ৩ দিনে ফোন চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন অন্তত ৭৮ জন ভুক্তভোগী। এছাড়াও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।আজ সোমবার (২০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম।ফোন চুরি ও পকেটমারের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামিম তালুকদার (২৮), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়ার মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), ময়মনসিংহের ত্রিশাল এলাকার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০)। এছাড়াও জাল টাকার জন্য মো. সবুজকে (২৪) গ্রেফতার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া এলাকার শাজাহান আলীর ছেলে।স্থানীয় ও মেলায় আসা সাধারণ মানুষ বলছেন, শনিবার লালন মাজারের প্রবেশপথে খুব ভিড় ছিল। ফলে ভিড়ের মধ্যে একটি চক্র পকেট থেকে কৌশলে মোবাইল ফোন বের করে নেয়। কোনো উপায় না পেয়ে থানায় অভিযোগ করেছেন তারা।কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, তিন দিনে ৭৮ জনের জিডি আকারে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১০-১২ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, শনিবার রাত ১০টার দিকে আখড়াবাড়ির প্রবেশপথ থেকে জাল ২১ হাজার ৫০০ টাকাসহ সবুজকে আটক করে র‍্যাব। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব রোববার মধ্যরাতে লালন সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা
জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে।' এছাড়া ইলিশের রাস্তাগুলো Read more

এস. আলম বাসের বেপরোয়া ধাক্কায় লণ্ডভণ্ড যাত্রী ছাউনি
এস. আলম বাসের বেপরোয়া ধাক্কায় লণ্ডভণ্ড যাত্রী ছাউনি

বাঁশখালীতে বেপরোয়া গতিতে ছেড়ে আসা পরিবহন সংস্থা এস. আলমের একটি বাসের ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গেছে একটি যাত্রী ছাউনি। এতে কেউ Read more

পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার
পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় ব্যাটারি চালিত বিভাটেকসহ চালক রিয়াজ (৩৫) নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ পাথরঘাটা Read more

মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক Read more

ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।গতকাল শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন