পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ফাইতং লামা-বানিয়াছড়া সড়কের গুরুত্বপূর্ণ অংশ বদরটিলা পাহাড়ের উপরের ও নিচের ব্রিজ সংলগ্ন এলাকায় বৃষ্টির পানির স্রোতের কারণে সড়কের ব্রীজের  দু’পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এসব গর্ত দিন দিন আরও বিস্তৃত হচ্ছে, ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। যেন দেখার কেউ নেই।সড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু ব্রিজের দুই প্রান্তে সৃষ্টি হওয়া গর্তের কারণে যান চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় পথচারী ও চালকদের জন্য এসব গর্ত আরও বিপজ্জনক হয়ে উঠছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, ফরহাদ আহমেদ, মোঃ ইউচুপ ও জাকের আলী প্রতিবেদককে জানান, লামা-ফাইতং সড়কের বদরটিলা নামক স্থানে গত বছর থেকে ভারি বৃষ্টির কারণে রাস্তার দুই পাশে গর্ত হয়ে ধসে যাচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে চলতি বছরে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। জরুরি ভিত্তিতে মেরামত না করলে বড় ধরনের দূর্ঘটনার ঝুঁকি রয়েছে। ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, এটি এলজিইডির গুরুত্বপূর্ণ রাস্তা, এটি মেরামত করা অতীব জরুরী হয়ে পড়েছে। ব্রীজের বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে জানিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করব। লামা উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ বলেন, এই ব্রিজে এর আগে ছোট গর্ত ছিল সমস্যা হলে আমরা এখন সরেজমিনে দেখে মেরামতের ব্যবস্থা গ্রহণ করব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা
হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা

পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা।স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের Read more

ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ
ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে Read more

শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!
শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!

অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ শত কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে Read more

হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ
হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ

হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে । এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে Read more

রাজবাড়ীতে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
রাজবাড়ীতে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় স্বামী শহীদ মন্ডল হত্যা মামলায় স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার Read more

জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও
জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন