বান্দরবানের লামা উপজেলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ৩ রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশীর হেলাল মেম্বারের বাগান বাড়ির বাসার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২নং ব্লকের মো. মুরাদ ও মাবিয়া বেগমের ছেলে মো. হাসান (২৭), উখিয়া উপজেলার ব্লক সি-৫ রোহিঙ্গা ক্যাম্পের মো. হাসান এর স্ত্রী ইয়াছমিন আরা (২৪), কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় বার্মা পাড়ার মো. কাশেমের স্ত্রী খতিজা বেগম (৫৫) এবং উখিয়া উপজেলার ২নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিকের স্ত্রী শাহানুর আক্তার (৩৫)।রবিবার দুপুরে লামা থানা এবিষয়ে লিখিত প্রেস রিলিজ দেয়। পুলিশ জানায়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ৩ জন রোহিঙ্গাসহ মোট ৪ জনকে লামা থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানা যায়।লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী গ্রামে হেলাল মেম্বারের বাগান বাড়ির বাসার সামনে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালীন সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। পরবর্তীতে স্থানীয় জনগণ পুলিশকে সংবাদ দিলে কুমারী ক্যাম্পের ইনচার্জ এস আই জামিল আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন এবং আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের পুলিশ হেফাজতে নিয়ে যায়।তিনি আরো বলেন, উক্ত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে লামা থানার মামলা  রুজু করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। সেখানে তারা Read more

ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩
ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে Read more

আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে
আগামী নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে

সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করায় নির্বাচনের সময় তাদের বিচারিক ক্ষমতার প্রশ্নে নানা আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনকালীন বিচারক ক্ষমতা Read more

গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব
গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব

রিও ডি জেনেরিওতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে গাজায় ইসরায়েলের স্বাস্থ্য অবকাঠামোতে হামলা এবং নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের Read more

২১৬ লিটার ধারণক্ষমতার ড্রামে ২২৬ লিটার ডিজেল!
২১৬ লিটার ধারণক্ষমতার ড্রামে ২২৬ লিটার ডিজেল!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার কালীগঞ্জ প্রধানাবাদ এলাকায় অবস্থিত শাহনেওয়াজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন