ফ্রান্সের একটি কারাগার থেকে এক কয়েদি অভিনব উপায়ে পালিয়ে গেছেন। শাস্তির মেয়াদ শেষ করে মুক্তি পাওয়া অন্য এক বন্দির ব্যাগে লুকিয়ে তিনি পালিয়েছেন। রোববার (১৩ জুলাই) কারা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লিওঁ-কর্বা কারাগার থেকে শুক্রবার ওই ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি।এছাড়া কারা কর্তৃপক্ষ এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘তিনি অন্য এক বন্দির মুক্তির সুযোগ নিয়েছেন, তার লাগেজে লুকিয়ে বেরিয়ে গেছেন।’ফরাসি সংবাদমাধ্যম বলছে, পালিয়ে যাওয়া কয়েদি একাধিক দণ্ড ভোগ করছিলেন এবং একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলার তদন্তাধীনও ছিলেন।স্থানীয় গণমাধ্যম আরও জানায়, ‘সংগঠিত চক্রের অংশ হিসেবে পালানো’ ও ‘অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণের’ অভিযোগে একটি বিচারিক তদন্তও শুরু হয়েছে। গত মাসে লিওঁ বার অ্যাসোসিয়েশন কারাগারটিতে বন্দির সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিল।বিএফএমটিভির আগের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ১ মে পর্যন্ত লিওঁ-কর্বা কারাগারে প্রায় এক হাজার ২০০ জন বন্দি ছিল, যেখানে এর ধারণক্ষমতা মাত্র ৬৭৮ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ
নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ Read more

মোদির ইচ্ছামতোই কাজ করেন আইসিসি সভাপতি: আফ্রিদি
মোদির ইচ্ছামতোই কাজ করেন আইসিসি সভাপতি: আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জয় শাহকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। পাকিস্তানের এক গণমাধ্যমে দেওয়া Read more

কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার
কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার

মানসিক প্রতিবন্ধী মোস্তফা খান (৬০)। বয়সের ভারে অসুস্থ তিনি। ভারী কোনো কাজ করতে পারেন না। এদিক-ওদিক থেকে কুড়িয়ে আনা শাক Read more

পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কা সিরিজের দুর্দান্ত ফর্ম দেশের মাঠেও টেনে আনলো বাংলাদেশ। লঙ্কায় প্রথম টি-টোয়েন্টি হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল। Read more

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ Read more

টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন গ্রেফতার
টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন গ্রেফতার

টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন মিয়া উরফে কিলার সুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে নগরীর পুবাইল থানাধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন