কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের আরও পাঁচজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দামবাহার এলাকায় কুমিল্লা-নাঙ্গলকোট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ও আহতরা একই পরিবারের সদস্য। নিহত তাহমিনা বেগম (৫৫) কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও বাচ্চু মিয়ার স্ত্রী।আহতরা হলেন, তাহমিনার ছেলের স্ত্রী মিনু বেগম (২৬), নাতনি মেহেজাবিন (৫), নাতি রাসেল ও মিনহাজ (২), পরিবারের আরেক সদস্য মোহরোমের নেছা (৬৫)।নিহতের স্বামী বাচ্চু মিয়া জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ছেলের শ্বশুরবাড়ি দৌলতপুর গ্রামে দাওয়াত খেতে গিয়েছিল। ফেরার পথে নিউ সুপার পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবাই গুরুতর আহত হয়।’প্রথমে আহতদের লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কুমেক হাসপাতালে পৌঁছানোর পর তাহমিনা বেগমকে মৃত ঘোষণা করা হয়। বাকি আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা থানায় নিয়ে আসে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আহতদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।’কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব বড়ুয়া বলেন, ‘একজন মারা গেছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত 'বিনা ধান ২৫' এর সাথে স্থানীয় রড মিনিকেট ধান প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ Read more

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা ̄খিলা Read more

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে ডিসির চিঠি
ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে ডিসির চিঠি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এ অবস্থায় ফরিদপুরের জেলা Read more

বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা
বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা

ইউরোপীয়দের অনেকেই ভুলবশত মনে করেন, তাদের দেশগুলোতে অবস্থানরত বেশিরভাগ অভিবাসী ‘অবৈধ’। সম্প্রতি ইউরোপের সাতটি দেশে পরিচালিত এক জরিপে এ চিত্র Read more

ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের
ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে চিরবৈরী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। দেশটির এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন