কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি। সবাই দোয়া করেন।’হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক জানান, বার্ধ্যক্যজনিত নানা জটিলতা নিয়ে গত চার দিন ধরে তোফায়েল আহমেদ ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এই মুহূর্তে সিসিইউতে ভর্তি আছেন।এদিকে গত রাতে ৮২ বছর বয়সী তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন শোনা যায়। এ বিষয়ে ইউসুফ বলেন, “এমন কথা শোনা যাচ্ছে। কিন্তু এ ধরনের তথ্য সঠিক নয়।”কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা
সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন আগামীকাল সোমবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তবে Read more

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত গ্রহণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত গ্রহণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ৫ পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২২ Read more

খালেদা জিয়ার ঈদ কাটবে ফিরোজায়, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা
খালেদা জিয়ার ঈদ কাটবে ফিরোজায়, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।শুক্রবার (৬ জুন) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের Read more

চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যা করা Read more

সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি
সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন