লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের পায়তারার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সোহাগুর রহমান শুভ’র বিরুদ্ধে। দখলের উদ্দেশ্যে জমির মালিক ও বর্গাচাষিকে হত্যার হুমকি দিয়ে আসছেন তিনি। জোরপূর্বক ভাটার পানি সেচ দিয়ে নষ্ট করছেন জমির ফসল। তবে এসব বিষয়ে কোন মন্তব্য করেনি অভিযুক্ত।  জমির মালিক নুর নাহার বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার ফয়েজ আহম্মেদের স্ত্রী। তিনি ঢাকায় থাকায় জমিটি চাষাবাদ করছেন মো. সিরাজ। অভিযুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের এসআরবি বিকসের মালিক ও ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক। জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জের চর ভুতা গ্রামের ২ একর ৪৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন নুর নাহার। পূর্বে কখনো ফসল চাষাবাদে কোন সমস্যা হয়নি। সম্প্রতি জমিটি দখলের চেষ্টা করে পাশ্ববর্তী ইটভাটা মালিক সোহাগুর রহমান শুভ। ফসলি জমিতে ইটভাটা কার্যক্রম পরিচালনা করতে নুর নাহারদের জমি বিক্রির জন্য চাপ দেয়। বিক্রিতে রাজি না হওয়ায় শুরু হয় হুমকি-ধামকি। প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ফসল চাষাবাদে। বর্গচাষি মো. সিরাজ বলেন, জমি চাষাবাদে পূর্বে কোন জামেলা হয়নি। কিন্তু কয়েক বছর ধরে ইটভাটার লোকজন জমিতে চাষাবাধে বাঁধা দিচ্ছেন। জোরপূর্বক ইটভাটার পানি সেচ দিয়ে জমির ফসল নষ্ট করছেন। এমনিতেই ভাটার কালো ধোয়ায় ফসল উৎপাদন কম হয়। এসবে বাধা দেওয়ায় আমাকে প্রাণনাশের ও মারধরের হুমকি-ধামকি দিচ্ছেন বিভিন্ন উপায়ে।নুর নাহার বেগমের ছেলে ডা. শরীফ মোহাম্মদ বলেন, দীর্ঘদিন থেকে জমি ভোগদখল করে আসছি। কখনো কোন জামেলা হয়নি। সম্প্রতি জমিটিতে পাশ্বর্তী ইট ভাটার মালিক সোহাগুর রহমান শুভ’র কুনজর পড়ে। তিনি আমাদের ভোগ দখলীয় জমিটি জোরপূর্বক দখলে নিতে চান। সে আমাদের বর্গাচাষিকে চাষাবাদে বাধা দিচ্ছেন। তার বাধায় এ বছর জমিতে চাষাবাধ করতে পারেনি বর্গাদার। অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত যুবলীগ নেতা সোহাগুর রহমান শুভ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?

“আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, এই স্লোগান নিয়েই গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ঘটনা পরম্পরায় যা Read more

গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি
গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র নগদ Read more

ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার
ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক দল নেতা ওবায়দুর রহমান মুন্সিকে (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী Read more

স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক
স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক

মাদারীপুরের ডাসারে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন করছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক।বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম Read more

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি, শঙ্কিত এলাকাবাসী
গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি, শঙ্কিত এলাকাবাসী

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ৪টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে গত ২ দিনে ৩০টি মৃত মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। Read more

ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’
ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন