লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চর কানিবগা এলাকায় মনির হোসেনের খামার থেকে চুরি হওয়া মহিষের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো চোর চক্রের কোনো সদস্যকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায়, শাকচর ইউনিয়নের সহিদ উল্যাহ বেপারীর ছেলে মনির হোসেনের চর কানিবগা এলাকায় একটি মহিষের খামার রয়েছে। খামারে প্রায় ২০০টি মহিষ পালিত হয়। খামারটি মনির হোসেনের তিন ভাই মোহাম্মদ উল্যা, মো. শরীফ ও নোমান পরিচালনা করে থাকেন।গত ২ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মহিষগুলো খামারে রাখার পর পরদিন সকাল ৬টার দিকে দেখা যায়, খামার থেকে ৪টি মহিষ চুরি হয়েছে। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ৪ নভেম্বর মঙ্গলবার একটি মহিষ পাশের চর বংশী ইউনিয়নের মো. ইউছুফের কাছে শনাক্ত করা হয়।ইউছুফ দাবি করেন, তিনি মহিষটি খালেক মাঝির কাছ থেকে কিনেছেন। খালেক মাঝির ভাষ্যমতে, করাতিরহাট এলাকার সফি মোল্লার ছেলে কামাল হোসেন মহিষটি তার মামা বাহার আলী সর্দারের বলে বিক্রি করেন। তিনি মহিষটি ৯ হাজার টাকা বায়না দিয়ে কেনেন এবং পরে বাহার আলী সর্দারকে সঙ্গে এনে মোট ৩৭ হাজার টাকায় লেনদেন সম্পন্ন করেন।খালেক মাঝির উপস্থিতিতে চর রুহিতা এলাকার গরু ব্যবসায়ী আরিফ এবং বাহার আলী সর্দারের চাচাতো ভাই, চর রমনী মোহন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম আলী সর্দারও মহিষটি বাহার আলী সর্দারের বলে নিশ্চিত করেন।অন্যদিকে, ভুক্তভোগী মনির হোসেন বলেন, “এক মাস আগে আমার খামার থেকে ৪টি মহিষ চুরি হয়। খোঁজাখুঁজির পর একটি মহিষ ইউছুফের কাছে পাই। থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ এসে মহিষটি উদ্ধার করলেও ইউছুফের জিম্মায় রেখেছে। আমি চাই, চুরি হওয়া বাকি মহিষগুলো দ্রুত উদ্ধার হোক এবং প্রকৃত চোর চক্রকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”এদিকে অভিযুক্ত বাহার আলী সর্দার দাবি করেন, “কামাল হোসেন মহিষটি আমার কাছে বিক্রি করে ২০ হাজার টাকা বায়না নেয়। পরে আমাকে না জানিয়ে খালেক মাঝির কাছে বিক্রি করে দেয়। আমি বিষয়টি জানতে পেরে আমার টাকা ফেরত চাই। এরপর সে আমাকে নিয়ে খালেক মাঝির কাছে গিয়ে টাকা ফেরত দেয়।”পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের সঙ্গে পরামর্শ করে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা
ভারতের সঙ্গে পরামর্শ করে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। এ সভায় উপস্থিত ছিলেন Read more

ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ

কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরকার্ডে ১ Read more

মেয়ের কফিনে বাবার চুমু, অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায়
মেয়ের কফিনে বাবার চুমু, অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায়

মেয়ে মেহেনাজ আফরি হুমায়রার বিদায় মেনে নিতে পারছেন না মা সুমি আক্তার। তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মাঝেমধ্যে চোখ খুলে চারিদিকে Read more

২০ বছর অন্ধ থাকার পর, দাঁত-ইমপ্ল্যান্ট সার্জারিতে দৃষ্টি ফিরলো
২০ বছর অন্ধ থাকার পর, দাঁত-ইমপ্ল্যান্ট সার্জারিতে দৃষ্টি ফিরলো

সম্প্রতি একটি বিরল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কানাডার ব্রেন্ট চ্যাপম্যান নামের একজন যিনি ১৩ বছর বয়সে দৃষ্টি হারান, তিনি আবার দেখতে Read more

এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসাছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়া (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে Read more

নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার
নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন