কক্সবাজারের উখিয়ায় ঢাকাস্থ ডেনমার্কের একটি প্রতিনিধি দল এবং US Embassy এর ৪ সদস্য বিশিষ্ট একটি টিম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। মঙ্গলবার (১৩ মে ) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৪ সদস্য বিশিষ্ট এই টিমের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প-০৯ ও ০৮ ওয়েস্টে বিভিন্ন সহায়তামূলক সেন্টারগুলোতে পরিদর্শন করেন । সেখানে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার টিম লিডার মিসেস লোন থোরুপ,সিনিয়র প্রোগ্রাম উপদেষ্টা এবং উন্নয়ন প্রধান,মিসেস বিতালি তাসকিন ইসলাম, দূতাবাসের জনাব আবদুল্লাহি ইউসুফ সহ স্থানীয় ক্যাম্প প্রশাসন উপস্থিত ছিলেন।এই পরিদর্শনে দলটি ফ্রেন্ডসীপ হাসপাতাল, ক্যাম্প-০৯ এর সি/০৯ ব্লকে অবস্থিত UNFPA এর অর্থায়নে মুক্তি কক্সবাজার পরিচালিত WFS পরিদর্শনসহ ক্যাম্প-০৯ এর Woman friendly space, ক্যাম্প-১৮ এর ব্লক- বি, এল/১৭ তে অবস্থিত Rohingya Cultural Memory Centre,ক্যাম্প-১১ তে অবস্থিত WFP কর্তৃক পরিচালিত E-Voucher আউটলেট,ক্যাম্প-১১ এর বি/৫ ব্লকে অবস্থিত UNFPA এর অর্থায়নে IRC কর্তৃক পরিচালিত Integrated Nutrition facility সেন্টারে বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চেষ্টা করেন।এ সময় প্রতিনিধিগণ ই-ভাউচার হতে রোহিঙ্গারা কি পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকে সে সম্পর্কে অবগত হন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করেন। এসব কার্যক্রম শেষে তারা কক্সবাজারের উদ্দেশে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ২
পলাশবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে।এ সময় ২জন গুরুত্বর আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে।নিহত ও Read more

ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা
ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা Read more

পিতৃপরিচয় পরিবর্তন করা নাজায়েজ
পিতৃপরিচয় পরিবর্তন করা নাজায়েজ

ইসলাম এতিম, অসহায়, বা দরিদ্র শিশুদের সাহায্য করতে, তাদের দায়িত্ব নিতে উৎসাহিত করে। কোরআনে আল্লাহ বার বার এতিম শিশুদের সাহায্য Read more

পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে। Read more

বাঘায় এসিড সদৃশ হামলায় যুবক আহত, ২৬ দিনেও মেলেনি আইনি সহায়তা
বাঘায় এসিড সদৃশ হামলায় যুবক আহত, ২৬ দিনেও মেলেনি আইনি সহায়তা

রাজশাহীর বাঘা উপজেলায় প্রতিপক্ষের ছুঁড়ে মারা এসিড সদৃশ তরল পদার্থে গুরুতর আহত হয়েছেন শাহাদুল ইসলাম (২৪) নামে এক যুবক। ঘটনার Read more

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

নরসিংদীতে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় পুলিশ দুইজনকে হাতেনাতে আটক করলে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আটককৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন