রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিলেন গুজরাটের ৫ পর্যটক। কিন্তু কপাল মন্দ! রাস্তার যানজটে আটকে শেষ পর্যন্ত ধরা পড়েন সবাই। সম্প্রতি এই কাণ্ড ঘটেছে ভারতের রাজস্থানে।জানা গেছে, রাজস্তানে বেড়াতে গিয়েছিলেন ওই ৫ পর্যটক। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। তারা সিয়াভা এলাকায় হ্যাপি ডে হোটেলে ঢুকে নানা ধরনের খাবার অর্ডার করেন এবং তৃপ্ত মনে খাবার শেষ করেন।কিন্তু বিল আসার পর দেখা যায়, তারা ১০ হাজার ৯০০ রুপি পরিশোধ না করেই চুপিসারে বেরিয়ে পড়েছেন।তাদের পরিকল্পনা ছিল পুরোনো ধাঁচের। ‘ওয়াশরুমে যাচ্ছি’ বলে একে একে সবাই রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান। এরপর তারা গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন।তবে হোটেলের মালিক ও এক ওয়েটার দ্রুত বিষয়টি টের পান এবং তাড়া শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি রাজস্থান-গুজরাট সীমান্তের দিকে রওয়ানা দিয়েছে।তবে মাউন্ট আবু থেকে অম্বাজির পথে যানজটে পড়লে হোটেল মালিক পুলিশের সহায়তায় গাড়িটি আটকে দেন। পুলিশ ঘটনাস্থলেই ৫ জনকে আটক করে।পরে তারা এক বন্ধুকে ফোন করে অনলাইনে টাকা পাঠিয়ে বিল মেটান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।সূত্র: এনডিটিভিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব ধরিত্রী দিবস আজ
বিশ্ব ধরিত্রী দিবস আজ

আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিবছর ২২ এপ্রিল পরিবেশ রক্ষা এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই Read more

রকিবুল ইসলাম বকুলের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল
রকিবুল ইসলাম বকুলের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২ আগস্ট) দুপুর Read more

নান্দাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নান্দাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে আসিফ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) উপজেলার শেরপুর ইউনিয়নের কোণা-পাছরুখি গ্রামে Read more

বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বরিশাল ফজলুল হক এভিনিউ রোডের সিটি কর্পোরেশনের মার্কেটের সার্ক টেইলার্সের কারখানা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’
পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’

জুলাই সনদে সই করাতে এনসিপি ও জামায়াতকে রাজি করতে সরকারের নানা চেষ্টার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ঢাকার বিভিন্ন দৈনিক। Read more

গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর
গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর

বরিশালের গৌরনদীতে প্রতিনিয়ত ঘুম ভাঙলেই শোনা যাচ্ছে চুরির খবর। একাধিক চুরি হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন