রিয়া আরবি শব্দ। আভিধানিক অর্থ হলো- লোক-দেখানো কাজ, আত্মপ্রদর্শন, মুনাফিকী ও ভণ্ডামি ইত্যাদি। ইসলামি পরিভাষায় রিয়া হলো- সুনামের আশায় বা দুর্নামের ভয়ে সৎ আমল ও নেক কাজ করা, যাতে লোক ভালো বলে বা ভালো নজরে থাকা যায়।রিয়া করা শরিয়তে সম্পূর্ণরূপে হারাম। শিরক হলো দুই প্রকার। শিরকে আকবার বা বড় শিরক। আর শিরকে আসগার বা ছোট শিরক। আর এ রিয়া হলো ছোট শিরক। রিয়া বা লোক-দেখানো ইবাদত প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা লোক দেখানোর উদ্দেশ্যে তাদের ধনসম্পদ খরচ করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না (আল্লাহ তাদেরও ভালোবাসেন না) আর শয়তান কারও সঙ্গী হলে— সে সঙ্গী কতই না মন্দ।’ (সুরা নিসা, আয়াত : ৩৮)রাসুল (সা.) বলেন, ‌‌‘আমি তোমাদের উপর যে জিনিষটিকে বেশি ভয় করি, তা হলো- ছোট শিরক। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল! ছোট শিরক কী? তিনি উত্তর দিলেন, রিয়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন, তখন রিয়াকারীকে বলবেন- যাও দুনিয়াতে যাদের তোমরা তোমাদের আমল দেখাতে— দেখ তাদের নিকট কোনো সাওয়াব পাও কিনা”? (মুসনাদে আহমদ, হাদিস : ২৩৬৮১)রাসুল (সা.) আরও বলেছেন, ‘যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামায পড়ল সে শির্‌ক করল, যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোযা পালন করল সে শির্‌ক করল, যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান-সাদাক্বাহ করল সে শির্‌ক করল।’ (মিশকাত, হাদিস : ৫৩৩১ ) আরেকটি হাদিসে মাহমুদ ইবন লুবাইদ (রা.) বলেন, “আল্লাহর রাসুল (সা.) বের হয়ে এলেন এবং ঘোষণা করলেন, ‘হে জনগণ, গোপন শিরক সম্বন্ধে সাবধান!’ লোকেরা জিজ্ঞাসা করল, ‘হে আল্লাহ রাসুল, গোপন শিরক কী?’ তিনি বললেন, ‘যখন কেউ সালাতে দাঁড়ায় এবং লোকে তাকিয়ে দেখছে জেনে— তার সালাত সুন্দরভাবে আদায়ের চেষ্টা করে; এটাই গোপন শিরক।’ (ইবনু মাজাহ, হাদিস : ৪২৭৯; আহমাদ, হাদিস : ৩/ ৩০; ইবনু খুযাইমাহ, হাদিস : ৯৩৭ )রিয়াসহ যেকোনো শিরক থেকে বাঁচার দোয়াআবু মুসা বলেন, “একদিন আল্লাহর রাসূল (সা) এক ভাষণে বললেন, ‘হে লোকসকল! শিরককে ভয় করো। কারণ, এটি পিঁপড়ার চুপিসারে চলার চেয়েও গুপ্ত।’ তারা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! আমরা কীভাবে এ থেকে বেঁচে থাকব— যদি তা পিঁপড়ার চলার চেয়েও গুপ্ত হয়?’ তিনি বললেন-আরবি : اللَّهُمَّ  إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُউচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ’লামু, ওয়া আসতাগফিরুকা লিমা লা আ’লামু।অর্থ : হে আল্লাহ! আমি সজ্ঞানে তোমার সাথে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত, তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৭১৬)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান
মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান

চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ Read more

সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার
সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।বিজিবি জানায়,শুক্রবার সকালে গোপন Read more

বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম
বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম

অবিরাম স্বপ্নে গড়া ইব্রাহিমের ভবিষ্যৎ হঠাৎই থেমে গেল এক কঠিন বাস্তবতায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর Read more

বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র
বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রতিবন্ধী যুবকের বিমানে ওঠার সংগ্রামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা Read more

পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া
পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া

ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।দীর্ঘদিন পর ঢাকায় পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ Read more

“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা
“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা

মে দিবস উপলক্ষে ময়মনসিংহে সংহতি সমাবেশ করেছে "সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন