২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেজন্য মার্কিন রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এ অর্থ তুলবেন বলে জানিয়েছেন তিনি।ক্ষতিপূরণের এই অর্থ দাতব্য কাজের জন্য দান করে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রকি মাউন্ট শহরে রিপাবলিকান পার্টির এক সমাবেশে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “ঠগের দল ২০২২ সালে আমার বাড়িতে যে অভিযান চালিয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার চেয়ে আমি একটি মামলা করেছিলাম। সেই মামলার রায় হয়েছে এবং আমি ডলার পাচ্ছি।”তিনি জানান, “এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমিই মামলা করেছিলাম, আবার এখন প্রেসিডেন্ট হিসেবে আমি নিজেকে ক্ষতিপূরণ দিচ্ছি। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না। এর কোনও মানে হয়? যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা ঘটেনি।”“কয়েকজন আমাকে বলেছেন, এই অর্থ যেন আমি নিজের কাছে রেখে দিই। তবে আমি এমনটা করব না। ক্ষতিপূরণের এই অর্থ আমি জনহিতকর কোনও কাজে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কোনও ভালো দাতব্য কাজে এই ডলার আমি দিয়ে দেব।”উল্লেখ্য, প্রথম মেয়াদে দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে ২০২২ সালের আগস্ট মাসে ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে অভিযান চালিয়েছিল এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত হয়েছিল এ অভিযান। সে সময় প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।এ অভিযানের বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আদালত ট্রাম্পের পক্ষেই রায় দিয়েছেন। সূত্র: দ্য হিল এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রলীগ নেতা পালানোর পর মোটরসাইকেলে আগুন
ছাত্রলীগ নেতা পালানোর পর মোটরসাইকেলে আগুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকানোর চেষ্টা করা হলেও তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তার Read more

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ভারতে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের হাতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, মসজিদ-মাদ্রাসা ও বাড়িঘরে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে মুসল্লিরা।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স Read more

ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি
ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

সরকারের ইচ্ছা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।ইসির উপসচিব Read more

গাজায় নৃশংসতা ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০%
গাজায় নৃশংসতা ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০%

ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হামলার সময় এবং এর পর থেকে ইসরায়েলের সেনাদের মধ্যে আত্মহত্যা ও আঘাত–পরবর্তী মানসিক চাপসংক্রান্ত রোগ Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ এখন দুই ম্যাচের মধ্যে। ব্রাজিল এবং আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের স্থান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন