রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রজাতন্ত্রে সোমবার এক বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অজ্ঞাতনামা বন্দুকধারীরা ট্রাফিক পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলার ঘটনাটি স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ঘটে।রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ওই সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীদের একজন নিহত হয়েছে।রয়টার্স জানিয়েছে, টেলিগ্রামে প্রকাশিত কিছু অযাচাইকৃত ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে আছে পুলিশের লাশ এবং পাশেই দাঁড়িয়ে আছে একটি পুলিশ ভ্যান। পথচারীরা লাশগুলো দেখার জন্য থামলে দূর থেকে আরও গুলির শব্দ শোনা যায়।অন্য এক ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা এক বন্দুকধারী রাস্তায় গুলি চালাতে চালাতে পালিয়ে যাচ্ছে।টেলিগ্রাম চ্যানেলগুলো আরও কিছু অযাচাইকৃত ছবি প্রকাশ করেছে, যেখানে দুই ব্যক্তিকে রক্তের স্রোতে পড়ে থাকতে দেখা যায়। যাদেরকে বন্দুকধারী বলে শনাক্ত করা হয়েছে।মুসলিম-প্রধান দাগেস্তান অঞ্চলটি সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী জঙ্গি হামলার শিকার হয়েছে।চলতি বছরের মার্চ মাসে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট চারজন সন্ত্রাসীকে একটি সন্ত্রাসবিরোধী অভিযানে হত্যা করে নিরাপত্তা বাহিনী। ওই সন্ত্রাসীরা স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শাখায় হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করা হয় তখন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর
নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির Read more

ওসমান হাদির জানাজায় তিন স্তরে নিরাপত্তা তল্লাশি
ওসমান হাদির জানাজায় তিন স্তরে নিরাপত্তা তল্লাশি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Read more

রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাবেন।বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় রাজধানীর এভার কেয়ার Read more

কক্সবাজার বেতারে দুর্নীতির তদন্ত শুরু, ‘স্থানীয় তদন্তে আস্থা নেই’ ভুক্তভোগীদের
কক্সবাজার বেতারে দুর্নীতির তদন্ত শুরু, ‘স্থানীয় তদন্তে আস্থা নেই’ ভুক্তভোগীদের

কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) মো. আশরাফ কবির ও তার সিন্ডিকেটের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত Read more

স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল
স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি সেই অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক Read more

রংপুরে হিন্দুপাড়ার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য
রংপুরে হিন্দুপাড়ার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য

ধর্ম অবমাননার অভিযোগে দেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন