রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে ৯ শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু হওয়া এই অনশন শনিবার (২০ সেপ্টেম্বর) প্রতিবেদন লেখা পর্যন্ত টানা ২০ ঘণ্টা ধরে চলছিল। পোষ্যকোটা বাতিল না হওয়া পর্যন্ত তাদের অনশন অব্যাহত থাকার ঘোষণা দেন তাঁরা।প্রথমে এককভাবে অনশন শুরু করেন সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম। পরে আরও আটজন শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করে অনশনে যোগ দেন। তাঁরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সজিবুর রহমান, সমাজকর্ম বিভাগের আরিফ আলভি, আবু রাহাদ ও সৈয়দ ইসপাহানী, ফলিত গণিত বিভাগের তৌফিকুল ইসলাম, আরবি বিভাগের রমজানুল মোবারক, ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল হক আশিক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের রেদোয়ান আহমেদ রিফাত।অনশনরত সজিবুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পোষ্যকোটা বাতিল করেছিলাম। অথচ রাকসুর আমেজে সবাই ব্যস্ত থাকার সময় প্রশাসন আবারও পোষ্যকোটা পুনর্বহাল করেছে। তাঁরা মূলত রাকসুকে জিম্মি করে এ সিদ্ধান্ত নিয়েছে। যদি তাঁরা নির্ধারিত সময়ে নির্বাচন দিতে ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ করা উচিত।’কাফনের কাপড় গায়ে দিয়ে অনশনে বসা আসাদুল ইসলাম বলেন, ‘আমরা মৃত্যু পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। কাফনের কাপড় গায়ে দিয়ে এখানে বসেছি। এই অযৌক্তিক পোষ্যকোটা বাতিল না হলে আমরা এক ফোঁটা পানিও মুখে নেব না।’তাদের অনশন ভাঙাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক কয়েক দফায় কথা বলেছেন। তবে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, ‘বিষয়টি কোর্টে বিচারাধীন। রায় না আসা পর্যন্ত শিক্ষার্থীরা যদি অপেক্ষা করে, তবে যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব হবে। এখনই প্রশাসন কোনো সিদ্ধান্ত দিলে তা একপক্ষের পক্ষে চলে যাবে, যা অসন্তোষ সৃষ্টি করতে পারে।’এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্যকোটা) ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।শর্তগুলোর মধ্যে, কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঔরসজাত/গর্ভজাত সন্তান কোটা সুবিধা পাবে, ভর্তির প্রাথমিক আবেদনের জন্য বিজ্ঞাপিত যোগ্যতা এবং শর্ত পূরণ করতে হবে, মেধার ভিত্তিতে ভর্তির জন্য নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত হিসেবে এ প্রক্রিয়ায় ভর্তির বিষয়টি বিবেচিত হবে, প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধা তালিকা করা হবে, সংশ্লিষ্ট বিভাগের নির্ধারিত শর্তাবলীসহ অবশ্যই ন্যূনতম পাস নম্বর থাকতে হবে, কোন বিভাগে ২ জনের অধিক ভর্তির সুযোগ থাকবে না, কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির সন্তানকে তার কর্মরত বিভাগে ভর্তি করানো যাবে না, ‘অটো মাইগ্রেশন’ ছাড়া শিক্ষার্থীর বিভাগ পরিবর্তনের অন্য কোনো সুযোগ থাকবে না, ভর্তির ক্ষেত্রে অনিয়ম প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সুবিধার আওতায় ভর্তি হওয়া শিক্ষার্থী কোনোভাবেই আবাসিক হলে সিটের জন্য আবেদন করার সুযোগ পাবেনা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রানা প্রতাপকে গুলি করে হত্যা, তিন বিষয় সামনে রেখে তদন্তে পুলিশ
রানা প্রতাপকে গুলি করে হত্যা, তিন বিষয় সামনে রেখে তদন্তে পুলিশ

যশোরের মণিরামপুর উপজেলার প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগীকে (৪২) মাথায় গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু Read more

তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী
তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে সরকারের সদিচ্ছা থাকলেও Read more

পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

সোয়া ৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার Read more

কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ
কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে দুই নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে তাদের বাল্যবিবাহ বন্ধ করেছে চৌহালী উপজেলা প্রশাসন।শুক্রবার (১১ জুলাই) Read more

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে: নাহিদ
গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে। Read more

টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১
টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা গহীন পাহাড়ে গড়ে উঠা মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালা থেকে মুক্তিপণ আদায়ের জন্য ধরে নিয়ে যাওয়া ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন