এশিয়া কাপ সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। সমীকরণ ছিল-ম্যাচে আফগানরা হারলেই সুপার নিশ্চিত হবে বাংলাদেশের। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা আর তাতে সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের।ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে লঙ্কানদের সম্পর্কে ভালো ধারণা আছে টাইগারদের। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে টাইগাররা। কিন্তু এবারের আসরে গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১ ম্যাচের মোকাবিলায় বাংলাদেশ জিতেছে ৮টি, শ্রীলঙ্কা ১৩টি। এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে লঙ্কানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে। তবে এশিয়া কাপে টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবিলায় দু’বার জয় ও একবার হেরেছে লঙ্কানরা।সুপার ফোরে দুবাইয়ের উইকেটে খেলতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বে সব ম্যাচই আবুধাবির ধীরগতির উইকেটে খেলেছে লিটন-জাকেররা। দুবাইয়ের স্পোর্টিং উইকেটে মানিয়ে নেওয়াটাও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আর সেটি করতে পারলে ইতিবাচক ফল প্রত্যাশা করাই যায় টাইগারদের থেকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ: ইসি
নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ: ইসি

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব Read more

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ২০
ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ২০

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। মঙ্গলবার (২৯ জুলাই) আঞ্চলিক Read more

শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু
শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু

চলতি মৌসুমে ক্রীড়াঙ্গনে চলছে নতুনদের জয়জয়কার। বিশেষত ইউরোপিয়ান ফুটবলে এই হাওয়া দেখা গেছে। ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমের শীর্ষ টুর্নামেন্টগুলো বিশ্লেষণ Read more

ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী দিলরুবা বেগমকে (২০) শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী ইমরান ফকির (৩৩)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন