গোসল করলে মানুষের শরীর পরিচ্ছন্ন হয়। আলাদা একটা আবেশ ও চঞ্চলতা কাজ করে। শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে। ফলে শরীর, স্বাস্থ্য ও মন ঠিক রাখতে গোসলের ভূমিকা অপরিসীম। এছাড়াও গোসল শরিয়তের আদেশও বটে। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গোসল, নাকি সারাদিনের ধুলোময়লা ধুয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে গোসল? এই প্রশ্নে বিভক্ত অনেকেই। তবে স্বাস্থ্য এবং ঘুমের গুণমানের দিক থেকে কোনটা ভালো- তা নিয়ে চলছে গবেষণা।বিজ্ঞান বলছে, সকালে গোসল করলে সতেজ বোধ হয় এবং কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া যায়। অন্যদিকে, রাতে গোসল করলে সারাদিনের ধুলোময়লা, ঘাম ও ত্বকের ব্যাকটেরিয়া দূর হয়ে পরিষ্কার শরীরে ঘুমানো সম্ভব হয়। তবে, লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট প্রিমরোজ ফ্রিস্টোন সতর্ক করে বলেন, ‘রাতে গোসল করলেও আপনি রাতভর ঘামেন এবং হাজার হাজার মৃত কোষ ত্যাগ করেন, যা ধুলোমাইটের খাদ্য হিসেবে কাজ করে।‘ অর্থাৎ, পরিষ্কার বিছানা না হলে, রাতের গোসলও খুব একটা লাভজনক নয়।হাল বিশ্ববিদ্যালয়ের গবেষক হলি উইলকিনসনের মতে, ‘গোসলের চেয়ে চাদর ধোয়া আরও গুরুত্বপূর্ণ হতে পারে।‘ কারণ, নোংরা চাদরে ঘুমানো দীর্ঘমেয়াদে অ্যালার্জি ও ত্বকের সমস্যা বাড়াতে পারে।তবে রাতে গরম পানিতে গোসল করলে ঘুম ভালো হয় এমন প্রমাণও আছে। একটি গবেষণায় দেখা গেছে, ঘুমানোর এক-দুই ঘণ্টা আগে ১০ মিনিট গোসল করলে ঘুম দ্রুত আসে।তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নির্ভর করে ব্যক্তিগত জীবনধারা, কাজের ধরন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ্যাসের ওপর। দিন শেষে, দিনে একবার গোসলই যথেষ্ট—সেটা হোক সকালেই হোক বা রাতে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমন্বয়ক পরিচয়ে বরগুনায় ব্যবসায়ীকে মারধর
সমন্বয়ক পরিচয়ে বরগুনায় ব্যবসায়ীকে মারধর

বরগুনার পৌর শহরের গার্মেন্টস পট্টি এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এর ফলে Read more

কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের চাপায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার একটি গরুও মারা যায়। সোমবার Read more

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি Read more

ইরানি জনগণের পাশে থাকবে রাশিয়া: পুতিন
ইরানি জনগণের পাশে থাকবে রাশিয়া: পুতিন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য Read more

পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!
পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ বা ‘যুদ্ধ বিভাগ’ রাখার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে Read more

ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের চার দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন