রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাওসার (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের আলাউদ্দীনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কাওসারের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় বাসটিকেও আটক করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার Read more

আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প
আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প

ইসরায়েল এবং হামাসের নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক ‘অভূতপূর্ব’ পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন Read more

সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ
সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার ঢালু থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে মঙ্গলবার (১৭ জুন) Read more

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন, বিমান চলাচল বন্ধ
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন, বিমান চলাচল বন্ধ

ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।বুধবার (০৩ সেপ্টেম্বর) Read more

বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল
বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল

অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মেধাবী শিক্ষার্থী রুবেল হোসেন। অর্থ-সম্পদ না থাকলে ও জীবনে সুখের অভাব ছিলনা। Read more

ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ
ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ

যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে ‘মিথ্যাচার’ করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন