রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুরে পাট জাগ (পচানো) ধোয়ার সময় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) ও তামিম (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার (০২ জুলাই) বিকালে হাবাসপুরের কাচারীপাড়ার বিলে এ ঘটনা ঘটে।নিহত আনোয়ারা বেগম কাচারী পাড়া গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী ও তামিম একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে।জানা গেছে, বিকালে হাবাসপুর ইউনিয়নের কাঁচারী পাড়া বিলের মাঠে বজ্রপাত হয়। এ সময় জাগ দেওয়া পাট ধোয়ার কাজে থাকা আনোয়ারা বেগম ও তামিম নামে এক শিশু বজ্রাহত হয়। পরে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইবাদত হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত অবস্থায় তাদেরকে হাসপাতালে আনা হয়েছিল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার যন্ত্র ‘নল বড়শি’ ধীরে ধীরে বিলুপ্তির পথে। একসময় বর্ষা ও শরৎকালে স্থানীয়রা জলাশয়ের ধারে Read more

বাঁধ ভেঙে ফেনীর ১৫ গ্রাম প্লাবিত, ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু
বাঁধ ভেঙে ফেনীর ১৫ গ্রাম প্লাবিত, ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু

ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮ স্থানে ভেঙেছে বাঁধ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। কোথাও কোথাও Read more

তিন দিনে কতো টাকা আয় করলো শাকিবের ‘তাণ্ডব’
তিন দিনে কতো টাকা আয় করলো শাকিবের ‘তাণ্ডব’

চলতি ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’, পরিচালনায় রয়েছেন রায়হান রাফী। মুক্তির পর থেকেই ছবিটি Read more

অন্তহীন অভিযোগে অভিযুক্ত উখিয়া থানার ওসি আরিফ
অন্তহীন অভিযোগে অভিযুক্ত উখিয়া থানার ওসি আরিফ

কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা, ঘুষ বাণিজ্য, নিরীহ মানুষকে ফাঁসানো, মামলার নামে হয়রানি, Read more

ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন