হাতিরঝিল এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেনুয়েল ডেমার্চ ডি’ রোজারিও ডিয়ার (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ মার্চ) হাতিরঝিল থানাধীন সোনালিবাগ জামে মসজিদ সংলগ্ন গলির ৮৮/৮৯ নম্বর ব্যাচেলর টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত তিন থেকে চার দিন ধরে তাকে বাসা থেকে বের হতে দেখা যায়নি। এ সময় বাসার আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দেন।খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, মৃত ব্যক্তি ২০২৩ সাল থেকে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। মৃত ব্যক্তির নাম মেনুয়েল ডেমার্চ ডি’ রোজারিও ডিয়ার। তার পিতার নাম মৃত মিলিগেন ডি’ রোজারিও। তার স্থায়ী ঠিকানা রাজধানীর তেজগাঁও এলাকার তেজকুনিপাড়া (৬১/৩)।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ বর্তমানে হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার
ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সে সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছ্বেদের পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের Read more

বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে Read more

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হাসান মাসুদ

জনপ্রিয় অভিনয়শিল্পী হাসান মাসুদ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে Read more

সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে ৪০ জনে নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের Read more

উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার
উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে বিশ মামলার আসামি ও চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত Read more

ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে
ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে

১৭ বছর বয়সী এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু মন ছিল অন্য জায়গায়। আর তাই ভালোবাসার বদলে নিলো ভয়ংকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন