রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।সোমবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান। তিনি বলেন, ভোর ৪টা ১০ মিনিটে পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের একটি ৫ তলা ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ১২ মিনিটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটে চেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন, আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ও লালবাগ ২ টি ইউনিট কাজ করেছে। মো. শাহজাহান আরও জানান, ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, লেপতোষকের দোকানটির পাশের ‘রিয়েল উড’ নামে ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানটিতে দুইজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে আমিনউদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। বর্তমানে ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর যাবত দোকানটির ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন আমিন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক

বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা Read more

রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’
রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’

ভারতীয় কংগ্রেস ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আদালতে এমন অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে রাহুল গান্ধী Read more

বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাব-৯ এর অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (৭ মে) মধ্যরাতে  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, Read more

ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 
ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের Read more

বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ
বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ

বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করা হয়েছে। শোভাযাত্রা, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক তৈরী, মেলা, Read more

নড়াইলে মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত
নড়াইলে মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নড়াইল সদর উপজেলায় দুটি মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন