রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, ভোর ৫টার পর একটি সিএনজি চালিত অটোরিকশাটি ইউটার্ন নিতে গেলে লরির সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি।পরে সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় পাশের কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেইসাথে, চালকসহ অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় আশপাশের সড়কে যানজট দেখা দেয়। পরে সিএনজিটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করায় আওয়ামী লীগ নেতা কবির Read more

ঘোড়ার গাড়িতে চড়ে দূর্গম চরে গেলেন জেলা প্রশাসক
ঘোড়ার গাড়িতে চড়ে দূর্গম চরে গেলেন জেলা প্রশাসক

মানুষের পাশে থাকতে প্রশাসনের ভূমিকা কতটা মানবিক হতে পারে—তা যেন চোখে দেখালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি ঘোড়ার গাড়িতে Read more

দক্ষিণ আফ্রিকায় ‘সিকিউরিটি-ডাকাত’ গোলাগুলিতে প্রাণ গেল বাংলাদেশীর
দক্ষিণ আফ্রিকায় ‘সিকিউরিটি-ডাকাত’ গোলাগুলিতে প্রাণ গেল বাংলাদেশীর

দক্ষিণ আফ্রিকায় টাকা বহনকারী গাড়ি ডাকাতিকালে গোলাগুলির মাঝখানে পড়ে এক প্রবীণ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে)  সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার Read more

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই ” এ শ্লোগানকে সামনে নিয়ে নানা Read more

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সফরসঙ্গীস লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন।সোমবার (০৫ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে Read more

‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’
‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন