রাজধানীর বনানীতে এক পথশিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক।  শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি রাখা রয়েছে। ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সব রিপোর্ট হাতে পেয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে। ওই শিশুকে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ডা. তাইয়েরা সুলতানা। শিশুটি পুলিশকে জানায়, তাকে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।অভিযুক্ত ব্যক্তিকে সে আগে থেকে চেনে না বলে পুলিশকে জানিয়েছে। তবে দেখতে পারলে তাকে চিনতে পারবে।পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই শিশু ফুটপাতেই থাকত। তার পরিবারের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের লোকজন কেউ আছে কিনা তা খোঁজা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু
ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মাহমুদুল হাসান সুজন গড়ে তুলেছেন এক স্বপ্নের খামার। তার গড়ে তোলা খামারের নাম দিয়েছেন নীরা Read more

দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

কারও অসহায়ত্বের খবর পেলেই ছুটে যান ভূঞাপুরের সোহেল ক্ষ্যাপা
কারও অসহায়ত্বের খবর পেলেই ছুটে যান ভূঞাপুরের সোহেল ক্ষ্যাপা

'ভাবিনি আর কোনোদিন চোখে আলো দেখব। কিন্তু বিধাতা যেন রহমত হিসেবে পাঠালেন সোহেল ক্ষ্যাপাকে। তাঁর অর্থায়নে আমার চোখের দুটি অপারেশন Read more

সরকার ৫ দেশে নতুন মিশন খুলছে: উপদেষ্টা আসিফ
সরকার ৫ দেশে নতুন মিশন খুলছে: উপদেষ্টা আসিফ

বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে ৫ দেশে নতুন মিশন খুলছে।সোমবার (১৬ জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় Read more

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন