গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তবে, রোববার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।এদিন, সন্ধ্যার পরই বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়। বাতাসে ঠান্ডা অনুভূতি থাকায় তখন থেকেই স্বস্তি মিলতে থাকে। তবে বৃষ্টি শুরুর আগে বজ্রপাত হয়।রাত ৯টার দিকে মিরপুরে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর সাড়ে ৯টার দিকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। সঙ্গে বইছে শীতল বাতাস। এতে জনমনে স্বস্তি নেমে এসেছে।উত্তরার বাসিন্দা সাদিউল আলম বলেন, গরমে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে কয়েক দিন ধরে। ঘরেও থাকা যায় না। ফ্যানের বাতাস থেকে মনে হচ্ছিল আগুন ঝরছে। এবার বৃষ্টিতে খুবই স্বস্তি লাগছে। আবহাওয়া খুব ঠান্ডা হয়েছে।বিলকিস খাতুন নামে আরেক বাসিন্দা বলেন, গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছিল। এবার বৃষ্টিতে পরিবেশ ঠান্ডা হওয়ায় খুবই ভালো লাগছে। বাচ্চারাও খুব আনন্দ করছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ

ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো Read more

ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে Read more

বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস
বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, “বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য Read more

ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত
ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

ফটিকছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনী নদী, হালদা, ধুরুং, সর্তা নদীসহ বিভিন্ন খাল-নদীর Read more

এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য
এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ Read more

ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘ
ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘ

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন