রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ানবাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।বিক্ষোভকারীরা বলেন, তারা সেই ১৭ হাজার শ্রমিকের মধ্য থেকে এসেছেন, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে মাসের সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু জানান, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।বিক্ষোভকারীরা ৫ দফা দাবি উত্থাপন করেন-১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান
বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান

জাপান কর্তৃপক্ষ এবং দেশটির ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী নিয়োগের Read more

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার Read more

রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন তাদেরই চাচাতো ভাইয়েরা। শনিবার (১ নভেম্বর) দুপুরে  Read more

উলিপুরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আনন্দ মিছিল
উলিপুরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আনন্দ মিছিল

সদ্য ঘোষিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিদিন আহ্বায়ক কমিটিতে Read more

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

জুলাই সনদ একটি সামাজিক চুক্তি, কোনো পক্ষ এটি ভাঙবে না: সালাহউদ্দিন
জুলাই সনদ একটি সামাজিক চুক্তি, কোনো পক্ষ এটি ভাঙবে না: সালাহউদ্দিন

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐতিহাসিক ও বাধ্যতামূলক সামাজিক চুক্তি হিসেবে বিবেচিত হবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন