রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।তিনি জানান, আদাবরে হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহতের ঘটনা এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। আদাবরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীসহ অভিযান চলছে। এই ঘটনায় যারা জড়িত, তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে, আমাদের অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।এর আগে, সোমবার আদাবরে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করে কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে আল-আমিন নামে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকালে তার Read more

দুপুরের মধ্যে যে জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে
দুপুরের মধ্যে যে জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে

দেশের রংপুর অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার Read more

রাজবাড়ী‌তে পাওনা টাকা না পেয়ে শ্বশুড়কে গাছে বেঁধে নির্যাতন
রাজবাড়ী‌তে পাওনা টাকা না পেয়ে শ্বশুড়কে গাছে বেঁধে নির্যাতন

রাজবাড়ীর পাংশায় জামাতা কর্তৃক শ্বশুড়কে গাছের সাথে বেধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ Read more

গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন
গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে গজারিয়ার Read more

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে ভসছিল নারীর মরদেহ
সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে ভসছিল নারীর  মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ রবিবার (২৫ মে) দুপুর ১টার দিকে নাসিক ৩নম্বর ওয়ার্ডের Read more

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচএম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আপলোড করে বিএনপির রাজনীতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন