রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন (৫০) নামে একজন নিহত হয়েছে।সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গুলিবিদ্ধ ব্যক্তির খালাতো ভাই হাফিজ জানান, আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। কি কারণে তাকে কে হত্যা করা হলো আমি জামি না। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ বলেন, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, নিহতের পরিচয় কেউ জানি না। কারা তাকে গুলি করেছে সেটিও বলতে পারছি না।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দীর্ঘদিন দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেটের দোকান করতেন Read more

মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ
মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ

লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কোকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের Read more

কিশোরগঞ্জ একটি দুর্বল পৌরসভা : স্বাস্থ্য সচিব
কিশোরগঞ্জ একটি দুর্বল পৌরসভা : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের পৌরসভাটি দুর্বল। বাংলাদেশে যতগুলো পৌরসভা আছে তার মধ্যে এটি একটি দুর্বল পৌরসভা। Read more

হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া
হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন Read more

নিখোঁজের ৮ দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী
নিখোঁজের ৮ দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী

অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপরূতা কলেজের এক ছাত্রী। এ ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন